Galatians 3:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে অবোধ গালাতীয়েরা! কে তোমাদের মুগ্ধ করলো? তোমাদেরই চোখের সামনে তো ঈসা মসীহ্কে ক্রুশবিদ্ধ করে হত্যা করার কথা স্পষ্টভাবে বোঝানো হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওহে অবুঝ গালাতীয়রা! কে তোমাদের জাদু করেছে? তোমাদেরই চোখের সামনে ক্রুশবিদ্ধ যীশু খ্রীষ্টের রূপ স্পষ্টভাবে চিত্রিত হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে অবোধ গালাতীয়েরা, কে তোমাদিগকে মুগ্ধ করিল? তোমাদেরই চক্ষের সম্মুখে যীশু খ্রীষ্ট ত ক্রুশারোপিত বলিয়া স্পষ্টাক্ষরে লিখিত হইয়াছিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ওহে অবুঝ গালাতীয়ের লোকেরা! তোমাদের কে যাদু করেছে? ক্রুশের ওপর যীশু খ্রীষ্টের মৃত্যুর কথা তোমাদের তো স্পষ্ট করেই বোঝানো হয়েছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
হে অবুঝ গালাতীয়েরা, কে তোমাদেরকে মুগ্ধ করল? তোমাদেরই চোখের সামনে যীশু খ্রীষ্ট ক্রুশারোপিত বলে বর্ণিত হয়নি?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে অবোধ গালাতীয়েরা, কে তোমাদিগকে মুগ্ধ করিল? তোমাদেরই চক্ষের সম্মুখে যীশু খ্রীষ্ট ত ক্রুশারোপিত বলিয়া স্পষ্টাক্ষরে লিখিত হইয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ওহে অবুঝ গালাতীয়েরা! কে তোমাদের যাদু করেছে? তোমাদের কাছে তো স্পষ্টভাবেই প্রচার করা হয়েছে যে, যীশু খ্রীষ্টকে ক্রুশে দেওয়া হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ওহে অবুঝ গালাতীয়রা! কে তোমাদের জাদু করেছে? তোমাদের কাছে তো স্পষ্টভাবেই তবলিগ করা হয়েছে যে, ঈসা মসীহ্কে ক্রুশের উপরে হত্যা করা হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মূর্খ গালাতীয়ের দল। কে তোমাদের এমন বিভ্রান্ত করল? তোমাদের চোখের সামনে ক্রুশবিদ্ধ যীশু খ্রীষ্টের রূপ সুস্পষ্টভাবে অঙ্কিত হয়নি কি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওহে অবুঝ গালাতীয়ের লোকেরা! তোমাদের কে যাদু করেছে? ক্রুশের ওপর যীশু খ্রীষ্টের মৃত্যুর কথা তোমাদের তো স্পষ্ট করেই বোঝানো হয়েছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে নির্বোধ গালাতীয়েরা, কে তোমাদেরকে মুগ্ধ করল? তোমাদেরই চোখের সামনে যীশু খ্রীষ্ট ক্রুশারোপিত বলে বর্ণিত হয়নি?