Galatians 3:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু শরীয়তের দ্বারা কেউই আল্লাহ্‌র সাক্ষাতে ধার্মিক গণিত হয় না, এই কথা সুস্পষ্ট, কারণ “ধার্মিক ব্যক্তি ঈমান দ্বারাই বাঁচবে”।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
স্পষ্টত, কোনো মানুষই বিধানের দ্বারা ঈশ্বরের সাক্ষাতে নির্দোষ প্রতিপন্ন হয় না, কারণ, “ধার্মিক ব্যক্তি বিশ্বাসের দ্বারাই জীবিত থাকবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু ব্যবস্থার দ্বারা কেহই ঈশ্বরের সাক্ষাতে ধার্ম্মিক গণিত হয় না, ইহা সুস্পষ্ট, কারণ “ধার্ম্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে”।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এখন এটা পরিষ্কার য়ে বিধি-ব্যবস্থার দ্বারা ঈশ্বরের কাছে ধার্মিক প্রতিপন্ন হওয়া যায় না৷ কারণ শাস্ত্র বলে: ‘ধার্মিক ব্যক্তি বিশ্বাসের জন্যই বাঁচবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু নিয়ম পালনের মাধ্যমে কেউই ঈশ্বরের সামনে ধার্মিক বলে চিহ্নিত হয় না, এটা সুস্পট, কারণ “ধার্মিক ব্যক্তি বিশ্বাসের জন্য বাঁচবে।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু ব্যবস্থার দ্বারা কেহই ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক গণিত হয় না, ইহা সুস্পষ্ট, কারণ “ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে”।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা ছাড়া এটাও পরিষ্কার দেখা যাচ্ছে যে, আইন-কানুন পালন করবার জন্য ঈশ্বর কাউকে নির্দোষ বলে গ্রহণ করেন না, কারণ পবিত্র শাস্ত্রের কথামত, “যাকে নির্দোষ বলে গ্রহণ করা হয় সে বিশ্বাসের মধ্য দিয়েই জীবন পাবে।” বিশ্বাসের সংগে আইন-কানুনের কোন সম্বন্ধ নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা ছাড়া এটাও পরিষ্কার দেখা যাচ্ছে যে, শরীয়ত পালন করবার জন্য আল্লাহ্‌ কাউকে ধার্মিক বলে গ্রহণ করেন না, কারণ পাক-কিতাবের কথামত, “যাকে ধার্মিক বলে গ্রহণ করা হয় সে ঈমানের মধ্য দিয়েই জীবন পাবে।” ঈমানের সংগে শরীয়তের কোন সম্বন্ধ নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একথা নিশ্চিত যে, বিধিব্যবস্থা পালন করে কেউ ঈশ্বরের কাছে ধার্মিক প্রতিপন্ন হতে পারে না, যেহেতু শাস্ত্রে আরও লেখা আছে, “বিশ্বাসের দ্বারা যে ধার্মিক প্রতিপন্ন হয় সেই বাঁচবে”।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন এটা পরিষ্কার যে বিধি-ব্যবস্থার দ্বারা ঈশ্বরের কাছে ধার্মিক প্রতিপন্ন হওয়া যায় না৷ কারণ শাস্ত্র বলে: “ধার্মিক ব্যক্তি বিশ্বাসের জন্যই বাঁচবে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু মশির নিয়ম পালনের মাধ্যমে কেউই ঈশ্বরের সামনে ধার্মিক বলে চিহ্নিত হয় না, এটা সুস্পষ্ট, পবিত্র শাস্ত্রে লেখা আছে “কারণ ধার্মিক ব্যক্তি বিশ্বাসের জন্য বেঁচে থাকবে।”