Galatians 3:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু শরীয়ত ঈমানমূলক নয়, বরং “যে কেউ এ সকল পালন করে, সেই তাতে বাঁচবে”।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিধান বিশ্বাসভিত্তিক নয়; এর পরিবর্তে, “যে ব্যক্তি এইসব পালন করবে, সে এগুলির দ্বারা জীবিত থাকবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু ব্যবস্থা বিশ্বাসমূলক নয়, বরং “যে কেহ এই সকল পালন করে, সেই তাহাতে বাঁচিবে”।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু বিধি-ব্যবস্থার সঙ্গে বিশ্বাসের কোন সম্পর্ক নেই, বরং শাস্ত্র বলে, ‘য়ে বিধি-ব্যবস্থা পালন করে, সে তার মধ্য দিয়েই জীবন পাবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু নিয়ম বিশ্বাসমূলক না, বরং “যে কেউ এই সক পালন করে, সে তাতে বাঁচবে।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু ব্যবস্থা বিশ্বাসমূলক নয়, বরং “যে কেহ এই সকল পালন করে, সে তাহাতে বাঁচিবে”।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আইন-কানুন বরং বলে, “যে লোক আইন-কানুন মতে চলে সে তার মধ্য দিয়েই জীবন পাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শরীয়ত বরং বলে, “যে লোক শরীয়ত মতে চলে সে তার মধ্য দিয়েই জীবন পাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু বিধানের সঙ্গে বিশ্বাসের কোন সম্পর্ক নেই কারণ যে সমস্ত বিধিব্যবস্থা পালন করে সে তার দ্বারাই জীবন পাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু বিধি-ব্যবস্থার সঙ্গে বিশ্বাসের কোন সম্পর্ক নেই, বরং শাস্ত্র বলে, “যে বিধি-ব্যবস্থা পালন করে, সে তার মধ্য দিয়েই জীবন পাবে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু নিয়ম বিশ্বাসমূলক না, বরং “যে কেউ এই সকল পালন করে, সে তাতে বেঁচে থাকবে।”