Galatians 3:14 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন ইব্রাহিম যে দোয়া লাভ করেছিলেন সেই দোয়া মসীহ্‌ ঈসাতে অ-ইহুদীদের প্রতি বর্তে, আর যেন আমরা ঈমান দ্বারা অঙ্গীকৃত পাক-রূহ্‌কে লাভ করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি আমাদের মুক্ত করলেন, যেন যে আশীর্বাদ অব্রাহামকে দেওয়া হয়েছিল, তা খ্রীষ্ট যীশুর মাধ্যমে অইহুদিদের কাছে পৌঁছায়, যেন বিশ্বাসের দ্বারা আমরা পবিত্র আত্মার প্রতিশ্রুতি লাভ করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন অব্রাহামের প্রাপ্ত আশীর্ব্বাদ খ্রীষ্ট যীশুতে পরজাতিগণের প্রতি বর্ত্তে, আমরা যেন বিশ্বাস দ্বারা অঙ্গীকৃত আত্মাকে প্রাপ্ত হই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
খ্রীষ্ট এই কাজ সম্পন্ন করলেন যাতে য়ে আশীর্বাদ অব্রাহাম লাভ করেছিলেন তা খ্রীষ্টের মাধ্যমে অইহুদীরাও লাভ করে, এবং য়েন বিশ্বাসের দ্বারা আমরা সেই প্রতিশ্রুত আত্মাকে পাই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যেন অব্রাহামের পাওয়া আশীর্বাদ খ্রীষ্ট যীশুতে পরজাতিদের প্রতি আসে, আমরা যেন বিশ্বাসের মাধ্যমে প্রতিজ্ঞার আত্মাকে পাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন অব্রাহামের প্রাপ্ত আশীর্বাদ খ্রীষ্ট যীশুতে পরজাতিগণের প্রতি বর্তে, আমরা যেন বিশ্বাস দ্বারা অঙ্গীকৃত আত্মাকে প্রাপ্ত হই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর অব্রাহামকে যে আশীর্বাদ করেছিলেন সেই আশীর্বাদ খ্রীষ্ট যীশুর মধ্য দিয়ে যেন অযিহূদীরাও পেতে পারে, আর যেন আমরা বিশ্বাসের মধ্য দিয়ে প্রতিজ্ঞা-করা পবিত্র আত্মাকে পেতে পারি, সেইজন্যই খ্রীষ্ট সেই অভিশাপ নিজের উপর নিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ ইব্রাহিমকে যে দোয়া করেছিলেন সেই দোয়া মসীহ্‌ ঈসার মধ্য দিয়ে যেন অ-ইহুদীরাও পেতে পারে, আর যেন আমরা ঈমানের মধ্য দিয়ে ওয়াদা-করা পাক-রূহ্‌কে পেতে পারি, সেইজন্যই মসীহ্‌ সেই বদদোয়া নিজের উপর নিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অব্রাহাম যে আশীর্বাদ লাভ করেছিলেন তা খ্রীষ্ট যীশুর মাধ্যমে সর্বজাতি লাভ করে এবং আমরাও বিশ্বাস দ্বারা প্রতিশ্রুত পবিত্র আত্মা লাভ করি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খ্রীষ্ট এই কাজ সম্পন্ন করলেন যাতে যে আশীর্বাদ অব্রাহাম লাভ করেছিলেন তা খ্রীষ্টের মাধ্যমে অইহুদীরাও লাভ করে, এবং যেন বিশ্বাসের দ্বারা আমরা সেই প্রতিশ্রুত আত্মাকে পাই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেন অব্রাহামের পাওয়া আশীর্বাদ খ্রীষ্ট যীশুতে অইহূদিদের প্রতি আসে, আমরা যেন বিশ্বাসের মাধ্যমে প্রতিজ্ঞার আত্মাকে পাই।