Galatians 3:19 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে শরীয়ত কিসের জন্য? অপরাধের কারণে শরীয়ত যোগ করা হয়েছিল, যে পর্যন্ত না সেই বংশ আসেন, যাঁর কাছে ওয়াদা করা হয়েছিল; আর তা ফেরেশতাদের মাধ্যমে, এক জন মধ্যস্থের দ্বারা তা বহাল করা হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে, বিধানের উদ্দেশ্য কী ছিল? এই শাস্ত্রীয় বিধান অপরাধের কারণে যুক্ত হয়েছিল, যতক্ষণ না পর্যন্ত যে বংশধরের উদ্দেশে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তাঁর আগমন হয়। স্বর্গদূতদের মাধ্যমে এক মধ্যস্থতাকারীর দ্বারা সেই বিধান কার্যকরী হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে ব্যবস্থা কি? অপরাধের কারণ তাহা যোগ করা হইয়াছিল, যে পর্য্যন্ত না সেই বংশ আইসেন, যাঁহার কাছে প্রতিজ্ঞা করা গিয়াছিল, আর তাহা দূতগণ দ্বারা, এক জন মধ্যস্থের হস্তে, বিধিবদ্ধ হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাহলে বিধি-ব্যবস্থা কিসের জন্য? অপরাধ কি এটা বোঝাবার জন্য বিধি-ব্যবস্থা সেই বংশধর (অব্রাহামের) আসা পর্যন্ত য়োগ করা হল, যাকে সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল৷ মানুষের কাছে সেই বিধি-ব্যবস্থা পৌঁছে দিতে স্বর্গদূতরা মোশিকে মধ্যস্থরূপে ব্যবহার করেছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তবে নিয়ম কি? অপরাধের কারণ তা যোগ করা হয়েছিল, যে পর্য্যন্ত না সেই বংশ আসে, যাঁর কাছে প্রতিজ্ঞা করা হয়েছিল এবং তা দূতদের মাধ্যমে, এক জন মধ্যস্থের হাতে, বিধিবদ্ধ হল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে ব্যবস্থা কি? অপরাধের কারণ তাহা যোগ করা হইয়াছিল, যে পর্যন্ত না সেই বংশ আইসেন, যাঁহার কাছে প্রতিজ্ঞা করা গিয়াছিল, আর তাহা দূতগণ দ্বারা, একজন মধ্যস্থের হস্তে, বিধিবদ্ধ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে আইন-কানুন কেন দেওয়া হয়েছিল? মানুষ পাপ করতে থাকবার দরুন ঈশ্বরের প্রতিজ্ঞার সংগে আইন-কানুন যুক্ত করা হয়েছিল। যাঁর বিষয় ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন অব্রাহামের সেই বংশধর না আসা পর্যন্ত বহাল থাকবার জন্যই আইন-কানুন দেওয়া হয়েছিল। স্বর্গদূতদের মধ্য দিয়ে একজন মধ্যস্থের দ্বারা এই আইন-কানুন বহাল করা হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে শরীয়ত কেন দেওয়া হয়েছিল? মানুষ গুনাহ্ করতে থাকবার দরুন আল্লাহ্র ওয়াদার সংগে শরীয়ত যুক্ত করা হয়েছিল। যাঁর বিষয় আল্লাহ্ ওয়াদা করেছিলেন ইব্রাহিমের সেই বংশধর না আসা পর্যন্ত বহাল থাকবার জন্যই শরীয়ত দেওয়া হয়েছিল। ফেরেশতাদের মধ্য দিয়ে একজন মধ্যসে'র দ্বারা এই শরীয়ত বহাল করা হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে বিধানের আর প্রয়োজন কি ছিল? মানুষ অপরাধ করে বলেই বিধান দেওয়া হয়েছিল। কিন্তু যে বংশধরকে উদ্দশ্যে করে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাঁর আগমন না হওয়া পর্যন্ত তা বলবৎ ছিল। স্বর্গদূতদের দ্বারা একজন মধ্যস্থের হাতে তা দেওয়া হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে বিধি-ব্যবস্থা কিসের জন্য? অপরাধ কি, এটা বোঝাবার জন্য বিধি-ব্যবস্থা সেই বংশধরের (অব্রাহামের) আসা পর্যন্ত যোগ করা হল, যাকে সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল৷ মানুষের কাছে সেই বিধি-ব্যবস্থা পৌঁছে দিতে স্বর্গদূতরা মোশিকে মধ্যস্তরূপে ব্যবহার করেছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে নিয়ম কি? অপরাধের কারণ তা যোগ করা হয়েছিল, যে পর্যন্ত না সেই বংশ আসে, যাঁর কাছে প্রতিজ্ঞা করা হয়েছিল এবং সেই আদেশ দূতদের মাধ্যমে একজন মধ্যস্থের হাতে বিধিবদ্ধ হল।