Galatians 3:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেবল এই কথা তোমাদের কাছে জানতে চাই, তোমরা কি শরীয়ত পালন করার জন্য পাক-রূহ্কে পেয়েছ? না কি সুখবরের বার্তা শুনে পাক-রূহ্কে পেয়েছ?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাদের কাছে থেকে কেবলমাত্র একটি বিষয় জানতে চাই। তোমরা কি বিধান পালন করে পবিত্র আত্মা লাভ করেছিলে, নাকি যা শুনেছিলে তা বিশ্বাস করে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেবল এই কথা তোমাদের কাছে জানিতে চাহি, তোমরা কি ব্যবস্থার কার্য্য হেতু আত্মাকে পাইয়াছ? না বিশ্বাসের বার্ত্তা শ্রবণ হেতু?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কেবল আমার এই কথাটির জবাব দাও: তোমরা কিভাবে পবিত্র আত্মা পেয়েছিলে? বিধি-ব্যবস্থা পালনের দ্বারা কি পেয়েছিলে? না সুসমাচার শুনে ও তাতে বিশ্বাস করাতেই পবিত্র আত্মা পেয়েছিল?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি শুধু এই কথা তোমাদের কাছে জানতে চাই, তোমরা কি ব্যবস্থার কাজের জন্য আত্মাকে পেয়েছ? না বিশ্বাসের বার্তা শ্রবণের জন্য?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেবল এই কথা তোমাদের কাছে জানিতে চাহি, তোমরা কি ব্যবস্থার কার্য হেতু আত্মাকে পাইয়াছ? না বিশ্বাসের বার্তা শ্রবণ হেতু?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি কেবল তোমাদের কাছ থেকে জানতে চাই, তোমরা আইন- কানুন পালন করে কি পবিত্র আত্মাকে পেয়েছিলে, না সুখবর শুনে বিশ্বাস করে পেয়েছিলে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি কেবল তোমাদের কাছ থেকে জানতে চাই, তোমরা শরীয়ত পালন করে কি পাক-রূহ্কে পেয়েছিলে, না সুসংবাদ শুনে ঈমান এনে পেয়েছিলে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শুধু একটি বিষয় আমি তোমাদের কাছে জানতে চাই: তোমরা কি বিধান পালন করে পবিত্র আত্মাকে পেয়েছিলে, না সুসমাচারে বিশ্বাস করে পেয়েছিলে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেবল আমার এই কথাটির জবাব দাও যে তোমরা কিভাবে পবিত্র আত্মা পেয়েছিলে? বিধি-ব্যবস্থা পালনের দ্বারা কি পেয়েছিলে? না সুসমাচার শুনে ও তাতে বিশ্বাস করাতেই পবিত্র আত্মা পেয়েছিল?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি শুধু এই কথা তোমাদের কাছে জানতে চাই, তোমরা কি ব্যবস্থার কাজের জন্য পবিত্র আত্মাকে পেয়েছ? না বিশ্বাসের সুসমাচার শ্রবণের জন্য?