Galatians 3:22 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু পাক-কিতাব সমস্তই গুনাহ্র শক্তির অধীনে বন্দী করে রেখেছে, যেন প্রতিজ্ঞার ফল ঈসা মসীহে ঈমানের মধ্য দিয়েই ঈমানদারদেরকে দেওয়া যায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু শাস্ত্র ঘোষণা করে যে, সমস্ত জগৎ পাপের কাছে বন্দি হয়ে আছে, যেন যা প্রতিশ্রুত হয়েছিল, তা যীশু খ্রীষ্টে বিশ্বাসের মাধ্যমে দেওয়া যায় ও যারা বিশ্বাস করে, তাদের প্রতি দেওয়া হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু শাস্ত্র সকলই পাপের অধীনতায় রুদ্ধ করিয়াছে, যেন প্রতিজ্ঞার ফল, যীশু খ্রীষ্টে বিশ্বাস হেতু, বিশ্বাসীদিগকে দেওয়া যায়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু এ সত্য নয়, কারণ শাস্ত্র দেখাচ্ছে য়ে সকলে পাপের কাছে বন্দী; য়েন লোকেরা বিশ্বাসের মাধ্যমেই সেই প্রতিশ্রুত আশীর্বাদ পেতে পারে৷ যাঁরা যীশু খ্রীষ্টে বিশ্বাস করবে, তাদের উদ্দেশ্যেই এই প্রতিশ্রুতি দেওয়া রয়েছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু পরিবর্তে, শাস্ত্রে সবই পাপের অধীনে বন্দী করেছে, যেন প্রতিজ্ঞার ফল, যীশু খ্রীষ্টে বিশ্বাসের জন্য, বিশ্বাসীদেরকে রক্ষা করা যায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু শাস্ত্র সকলই পাপের অধীনতায় রুদ্ধ করিয়াছে, যেন প্রতিজ্ঞার ফল, যীশু খ্রীষ্টে বিশ্বাস হেতু, বিশ্বাসীদিগকে দেওয়া যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু পবিত্র শাস্ত্র সব মানুষকেই পাপের জন্য দোষী বলে স্থির করেছে, যেন যীশু খ্রীষ্টের উপর যারা বিশ্বাস করে তারা তাদের সেই বিশ্বাসের ফলে প্রতিজ্ঞা- করা আশীর্বাদ পেতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু পাক-কিতাব সব মানুষকেই গুনাহের জন্য দোষী বলে স্থির করেছে, যেন ঈসা মসীহের উপর যারা ঈমান আনে তারা তাদের সেই ঈমানের ফলে ওয়াদা-করা দোয়া পেতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু শাস্ত্রের বিচারে সবকিছুই পাপের দ্বারা কবলিত। তাই যারা বিশ্বাসী তারা যীশু খ্রীষ্টের প্রতি বিশ্বাসের ভিত্তিতে সেই প্রতিশ্রুতির ফল লাভ করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু এ সত্য নয়, কারণ শাস্ত্র দেখাচ্ছে যে সকলে পাপের কাছে বন্দী এবং লোকেরা বিশ্বাসের মাধ্যমেই সেই প্রতিশ্রুত আশীর্বাদ পেতে পারে৷ যারা যীশু খ্রীষ্টে বিশ্বাস করবে, তাদের উদ্দেশ্যেই এই প্রতিশ্রুতি দেওয়া রয়েছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু পরিবর্তে, শাস্ত্রে সবই পাপের অধীনে আটক করেছে, যেন নতুন নিয়ম ফল, যীশু খ্রীষ্টে বিশ্বাসের জন্য, বিশ্বাসীদেরকে রক্ষা করা যায়।