Galatians 3:25 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যখন থেকে ঈমান আসলো সেই থেকে আমরা আর পরিচালক গোলামের অধীন নই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন সেই বিশ্বাসের আগমন হওয়ায়, আমরা আর বিধানের তত্ত্বাবধানে নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যে অবধি বিশ্বাস আসিল, সেই অবধি আমরা আর পরিচালক দাসের অধীন নহি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এখন যখন বিশ্বাস আমাদের মধ্যে এসেছে, তখন আমরা আর বিধি-ব্যবস্থার অধীন নই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু যে অবধি বিশ্বাস আসল, সেই অবধি আমরা আর পরিচালকের অধীন নই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যে অবধি বিশ্বাস আসিল, সেই অবধি আমরা আর পরিচালক দাসের অধীন নহি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু এখন বিশ্বাস এসেছে বলে আমরা আর আইন-কানুনের পরিচালনার অধীন নই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু এখন ঈমান এসেছে বলে আমরা আর শরীয়তের পরিচালনার অধীন নই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু এবার যখন বিশ্বাসের শুরু হয়েছে তখন আমরা পথপ্রদর্শকের অধীন নই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন যখন বিশ্বাস আমাদের মধ্যে এসেছে, তখন আমরা আর বিধি-ব্যবস্থার অধীন নই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যে অবধি বিশ্বাস আসল, সেই অবধি আমরা আর পরিচালকের অধীন নই।