Galatians 3:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বল দেখি, যিনি তোমাদের পাক-রূহ্ যুগিয়ে দেন ও তোমাদের মধ্যে কুদরতি-কাজ সাধন করেন, তিনি কি শরীয়ত পালনের জন্য তা করেন? না কি সুখবরের যে বার্তা শুনেছিল সেজন্য করেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বর তোমাদের তাঁর আত্মা দান করেন ও তোমাদের মধ্যে অলৌকিক সব কাজ করেন, কারণ তোমরা বিধান পালন করো বলে নাকি যা শুনেছিলে, তা বিশ্বাস করেছ বলে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বল দেখি, যিনি তোমাদিগকে আত্মা যোগাইয়া দেন ও তোমাদের মধ্যে পরাক্রম-কার্য্য সাধন করেন, তিনি কি ব্যবস্থার কার্য্য হেতু তাহা করেন? না বিশ্বাসের বার্ত্তা শ্রবণ হেতু?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা বিধি-ব্যবস্থা পালন করেছিলে বলেই কি ঈশ্বর তোমাদের পবিত্র আত্মা দিয়েছিলেন এবং তোমাদের মধ্যে অলৌকিক কাজ করেছিলেন, না তোমরা সুসমাচার শুনে বিশ্বাস করেছিলে বলে?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব, যিনি তোমাকে আত্মা জুগিয়ে দেন ও তোমাদের মধ্যে শক্তিশালী-কাজ সম্পন্ন করেন, তিনি কি ব্যবস্থার কাজের জন্য তা করেন? না বিশ্বাসের বার্তা শ্রবণের জন্য?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বল দেখি, যিনি তোমাদিগকে আত্মা যোগাইয়া দেন ও তোমাদের মধ্যে পরাক্রম-কার্য সাধন করেন, তিনি কি ব্যবস্থার কার্য হেতু তাহা করেন? না বিশ্বাসের বার্তা শ্রবণ হেতু করেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর কেন তোমাদের পবিত্র আত্মা দিয়েছেন এবং তোমাদের মধ্যে এত আশ্চর্য কাজ করছেন তা ভেবে দেখ। তোমরা আইন-কানুন পালন করছ বলেই কি তিনি এই সব করছেন, নাকি সুখবর শুনে বিশ্বাস করেছ বলে করছেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ কেন তোমাদের পাক-রূহ্ দিয়েছেন এবং তোমাদের মধ্যে এত অলৌকিক কাজ করছেন তা ভেবে দেখ। তোমরা শরীয়ত পালন করছ বলেই কি তিনি এই সব করছেন, নাকি সুসংবাদ শুনে ঈমান এনেছ বলে করছেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাঁর ঐশ্বর্য থেকে তোমরা আত্মা পেয়েছ এবং যাঁর পরাক্রমে অলৌকিক কার্য সাধিত হয়েছে, তা কি বিধান পালন, না সুসমাচার শুনে বিশ্বাস করার ফলশ্রুতি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা বিধি-ব্যবস্থা পালন করেছিলে বলেই কি ঈশ্বর তোমাদের পবিত্র আত্মা দিয়েছিলেন এবং তোমাদের মধ্যে অলৌকিক কাজ করেছিলেন, না তোমরা সুসমাচার শুনে বিশ্বাস করেছিলে বলে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব, যিনি তোমাকে পবিত্র আত্মা জুগিয়ে দেন ও তোমাদের মধ্যে আশ্চর্য্য কাজ সম্পন্ন করেন, তিনি কি ব্যবস্থার কাজের জন্য তা করেন? না বিশ্বাসের সুসমাচার শ্রবণের জন্য?