Galatians 3:6 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেমন ইব্রাহিম “আল্লাহ্‌র উপর ঈমান আনলেন, আর তা-ই তাঁর পক্ষে ধার্মিকতা বলে গণিত হল।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অব্রাহামের কথা বিবেচনা করো। তিনি “ঈশ্বরকে বিশ্বাস করলেন, তিনি তা অব্রাহামের পক্ষে ধার্মিকতা বলে গণ্য করলেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেমন অব্রাহাম “ঈশ্বরে বিশ্বাস করিলেন, আর তাহাই তাঁহার পক্ষে ধার্ম্মিকতা বলিয়া গণিত হইল।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
অব্রাহামের সম্পর্কে শাস্ত্র য়েমন বলে: ‘অব্রাহাম ঈশ্বরের ওপর বিশ্বাস করেছিলেন এবং ঈশ্বর তাঁর বিশ্বাসকে স্বীকৃতি দিয়েছিলেন; তার ফলে ঈশ্বরের সাক্ষাতে অব্রাহাম ধার্মিক প্রতিপন্ন হয়েছিলেন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যেমন অব্রাহাম, “ঈশ্বরে বিশ্বাস করলেন, আর সেটাই তাঁর পক্ষে ধার্মিকতা বলে গণ্য হল।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেমন অব্রাহাম “ঈশ্বরে বিশ্বাস করিলেন, আর তাহাই তাঁহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণিত হইল।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অব্রাহামের কথা ভেবে দেখ। পবিত্র শাস্ত্রে লেখা আছে, “অব্রাহাম ঈশ্বরের কথা বিশ্বাস করলেন আর ঈশ্বর সেইজন্য তাঁকে নির্দোষ বলে গ্রহণ করলেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইব্রাহিমের কথা ভেবে দেখ। পাক-কিতাবে লেখা আছে, “ইব্রাহিম আল্লাহ্‌র কথার উপর ঈমান আনলেন আর আল্লাহ্‌ সেইজন্য তাঁকে ধার্মিক বলে গ্রহণ করলেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অব্রাহাম ঈশ্বরের কথা বিশ্বাস করেছিলেন, সেই বিশ্বাসই তাঁর ধার্মিকতা বলে গণ্য হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্রাহামের সম্পর্কে শাস্ত্র যেমন বলে: “অব্রাহাম ঈশ্বরের ওপর বিশ্বাস করেছিলেন এবং ঈশ্বর তাঁর বিশ্বাসকে স্বীকৃতি দিয়েছিলেন, তার ফলে ঈশ্বরের সাক্ষাতে অব্রাহাম ধার্মিক প্রতিপন্ন হয়েছিলেন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমন অব্রাহাম, “ঈশ্বরে বিশ্বাস করলেন, আর সেটাই তাঁর পক্ষে ধার্ম্মিকতা বলে গণ্য হল।”