Galatians 4:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার কথার অর্থ হল এই যে, উত্তরাধিকারী যতকাল বালক থাকে, ততকাল সর্বস্বের মালিক হলেও তার ও গোলামের মধ্যে কোন পার্থক্য থাকে না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যা আমি বলতে চাইছি, তা হল, উত্তরাধিকারী যতদিন শিশু থাকে, সে সমস্ত সম্পত্তির অধিকারী হলেও, ক্রীতদাসের সঙ্গে তার কোনও পার্থক্য থাকে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমি বলি, দায়াধিকারী যত কাল বালক থাকে, তত কাল সর্ব্বস্বের স্বামী হইলেও দাসে ও তাহাতে কিছুমাত্র প্রভেদ নাই;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি তোমাদের একথা বলতে চাইছি, - উত্তরাধিকারী যতদিন শিশু থাকে ততদিন তার সঙ্গে একজন দাসের কোন তফাত্ থাকে না; যদিও সেই শিশু সব কিছুর মালিক৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু আমি বলি, উত্তরাধিকারী যত দিন শিশু থাকে, তত দিন সব কিছুর অধিকারী হলেও দাস ও তার মধ্য কোনো পার্থক্য নেই,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমি বলি, দায়াধিকারী যত কাল বালক থাকে, তত কাল সর্বস্বের স্বামী হইলেও দাসে ও তাহাতে কিছু মাত্র প্রভেদ নাই;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার কথার অর্থ এই-বাবার সব কিছুর উপর সন্তানের অধিকার থাকলেও যতদিন সে নাবালক থাকে ততদিন তার এবং দাসের মধ্যে কোন তফাৎ থাকে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার কথার অর্থ এই- বাবার সব কিছুর উপর সন্তানের অধিকার থাকলেও যতদিন সে নাবালক থাকে ততদিন তার এবং গোলামের মধ্যে কোন তফাৎ থাকে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার বক্তব্য এই, উত্তরাধিকারী যতদিন নাবালক থাকে, সমস্ত সম্পত্তির মালিক হলেও ক্রীতদাসের সঙ্গে তার কোন পার্থক্য থাকে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের একথা বলতে চাইছি — উত্তরাধিকারী যতদিন শিশু থাকে ততদিন তার সঙ্গে একজন দাসের কোন তফাত্ থাকে না; যদিও সেই শিশু সব কিছুর মালিক৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমি বলি, উত্তরাধিকারী যত দিন শিশু থাকে, ততদিন সব কিছুর অধিকারী হলেও দাস ও তার মধ্য কোনো পার্থক্য নেই,