Galatians 4:18 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অবশ্য যত্ন করা ভাল যদি তা সৎ উদ্দেশ্যে করা হয়; কেবল তোমাদের কাছে আমার উপস্থিতির কালে নয়, কিন্তু সব সময়ই উত্তম বিষয়ে যত্ন করা ভাল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেবলমাত্র তোমাদের মধ্যে যখন উপস্থিত থাকি তখন নয়, কিন্তু সব সময়ের জন্য সঠিক উদ্দেশ্য নিয়ে আগ্রহী হওয়া ভালো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেবল তোমাদের নিকটে আমার উপস্থিতি-কালে নয়, কিন্তু সর্ব্বদাই উত্তম বিষয়ে সযত্নে অন্বেষিত হওয়া ভাল;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
অবশ্য আগ্রহ দেখানো ভাল কেবল যদি সত্ উদ্দেশ্যে তা করা হয়৷ আমি যখন তোমাদের মধ্যে উপস্থিত থাকি কেবল তখনই নয় বরং সবসময়েই তা থাকা ভাল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
শুধু তোমাদের কাছে আমার উপস্থিতির সময় নয়, কিন্তু সবসময় ভালো বিষয়ে সযত্নে খোঁজ নেওয়া ভাল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেবল তোমাদের নিকটে আমার উপস্থিতি-কালে নয়, কিন্তু সর্বদাই উত্তম বিষয়ে সযত্নে অন্বেষিত হওয়া ভাল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অবশ্য সৎ উদ্দেশ্যের জন্য আগ্রহ থাকা ভাল। আমি যখন তোমাদের মধ্যে উপস্থিত থাকি কেবল তখন নয়, কিন্তু সব সময়েই আগ্রহ থাকা ভাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অবশ্য সৎ উদ্দেশ্যের জন্য আগ্রহ থাকা ভাল। আমি যখন তোমাদের মধ্যে উপস্থিত থাকি কেবল তখন নয়, কিন্তু সব সময়েই আগ্রহ থাকা ভাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের জন্য কারো সহানুভূতি যদি সবসময় সদুদ্দেশ্যে হয় তবে তা ভাল, কিন্তু তা যেন শুধু আমি যখন উপস্থিত থাকি, তখনকার জন্য না হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবশ্য আগ্রহ দেখানো ভাল কেবল যদি সৎ‌ উদ্দেশ্যে তা করা হয়৷ আমি যখন তোমাদের মধ্যে উপস্থিত থাকি কেবল তখনই নয় বরং সবসময়েই তা থাকা ভাল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শুধু তোমাদের কাছে আমার উপস্থিতির দিন নয়, কিন্তু সবদিন ভালো বিষয়ে সযত্নে খোঁজ নেওয়া ভাল,