Galatians 4:25 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এই হাজেরা আরব দেশস্থ তুর পর্বত; এবং সে এখনকার জেরুশালেমের সমতূল্য, কেননা সে নিজের সন্তানদের নিয়ে গালামী করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন হাগার হল আরবে স্থিত সীনয় পর্বতের প্রতীক এবং বর্তমানের জেরুশালেম নগরীর সঙ্গে সংগতিপূর্ণ, কারণ সে তার সন্তানদের নিয়ে দাসত্ববন্ধনে আবদ্ধ আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এ হাগার আরব দেশস্থ সীনয় পর্ব্বত; এবং সে এখনকার যিরূশালেমের সমতুল্য, কেননা সে নিজ সন্তানগণের সহিত দাসত্বে রহিয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
হাগার হলেন আরবের সীনয় পর্বতের মতো৷ তিনি বর্তমান ইহুদীদের জেরুশালেমের প্রতিরূপ, কারণ সেই জেরুশালেম তার লোকদের সাথে দাসত্বের বন্ধনে বদ্ধ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর এই হাগার আরব দেশের সীনয় পর্বত এবং সে এখনকার যিরূশালেমের অনুরূপ, কারণ সে তাঁর সন্তানদের সঙ্গে দাসত্বে আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এই হাগার আরব দেশস্থ সীনয় পর্বত; এবং সে এখনকার যিরূশালেমের সমতুল্য, কেননা সে নিজ সন্তানগণের সহিত দাসত্বে রহিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হাগার আরব দেশের সিনাই পাহাড়কে বুঝায়। হাগার এখনকার যিরূশালেমের একটা ছবিও বটে, কারণ যিরূশালেম তার ছেলেমেয়েদের নিয়ে দাসী হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হাজেরা আরব দেশের তুর পাহাড়কে বুঝায়। হাজেরা এখনকার জেরুজালেমের একটা ছবিও বটে, কারণ জেরুজালেম তার ছেলেমেয়েদের নিয়ে বাঁদী হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই হাগার হল আরব দেশের সিনাই পর্বাত, বর্তমান জেরুশালেমের প্রতীক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হাগার হলেন আরবের সীনয় পর্বতের মতো৷ তিনি বর্তমান ইহুদীদের জেরুশালেমের প্রতিরূপ, কারণ সেই জেরুশালেম তার লোকদের সাথে দাসত্বের বন্ধনে বদ্ধ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এই হাগার আরব দেশের সীনয় পর্বত এবং সে এখনকার যিরূশালেমের অনুরূপ, কারণ সে তাঁর সন্তানদের সঙ্গে দাসত্বে আছে।