Galatians 4:27 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা লেখা আছে, “হে বন্ধ্যা নারী, তোমরা যারা সন্তানের জন্ম দাও নি, আনন্দ কর, তোমরা যারা কখনও প্রসব যন্ত্রণা ভোগ কর নি, তোমরা উচ্চধ্বনি কর ও আনন্দে চিৎকার কর, কেননা সধবার সন্তানের চেয়ে বরং পরিত্যক্তার সন্তান বেশি।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ লেখা আছে, “ওহে বন্ধ্যা নারী, যে কখনও সন্তান প্রসব করোনি, আনন্দিত হও; তোমরা কখনও প্রসবযন্ত্রণা ভোগ করোনি, আনন্দোল্লাসে ফেটে পড়ো; কারণ যার স্বামী আছে, সেই নারীর চেয়ে, যে নারী পরিত্যক্তা, তার সন্তান বেশি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সে আমাদের জননী। কেননা লেখা আছে, “অয়ি বন্ধ্যে, অপ্রসূতে, আনন্দ কর, অয়ি প্রসব-যন্ত্রণা-রহিতে, উচ্চধ্বনি কর ও হর্ষনাদ কর, কেননা সধবার সন্তান অপেক্ষা বরং অনাথার সন্তান অধিক।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ শাস্ত্রে লেখা আছে: ‘হে বন্ধ্যা নারী, তোমরা যাঁরা সন্তানের জন্ম দাও নি! তোমরা আনন্দ কর, উল্লসিত হও! তোমরা যাঁরা কখনই প্রসব যন্ত্রণা ভোগ কর নি; তোমরা উল্লাস কর, কারণ স্বামীর সহিত বসবাসকারী স্ত্রীর চাইতে নিঃসঙ্গ স্ত্রীর অনেক বেশী সন্তান হবে৷’যিশাইয় 54:1
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ লেখা আছে, “তুমি বন্ধা স্ত্রী, যে প্রসব করতে অক্ষম, আনন্দ কর, যার প্রসব-যন্ত্রণার অভিজ্ঞতা নেই, সে আনন্দ ধ্বনি কর ও উল্লাসে পরিপূর্ণ হোক, কারণ সধবার সন্তান অপেক্ষা বরং অনাথার সন্তান বেশি।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা লেখা আছে, “অয়ি বন্ধ্যে, অপ্রসূতে, আনন্দ কর, অয়ি প্রসব-যন্ত্রণা-রহিতে, উচ্চধ্বনি কর ও হর্ষনাদ কর, কেননা সধবার সন্তান অপেক্ষা বরং অনাথার সন্তান অধিক।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পবিত্র শাস্ত্রে লেখা আছে, “হে বন্ধ্যা স্ত্রীলোক, যার কখনও সন্তান হয় নি, তুমি আনন্দে গান কর; তুমি, যার কখনও প্রসব-বেদনা হয় নি, তুমি গানে ফেটে পড়, আনন্দে চিৎকার কর; কারণ যার স্বামী আছে তার চেয়ে যার কেউ নেই তার সন্তান অনেক বেশী হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাক-কিতাবে লেখা আছে, “হে বন্ধ্যা স্ত্রীলোক, যার কখনও সন্তান হয় নি, তুমি আনন্দে গান কর; তুমি, যার কখনও প্রসব-বেদনা হয় নি, তুমি গানে ফেটে পড়, আনন্দে চিৎকার কর; কারণ যার স্বামী আছে তার চেয়ে যার কেউ নেই তার সন্তান অনেক বেশী হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শাস্ত্রে আছেঃ আনন্দ কর, হে সন্তানহীনা বন্ধ্যা নারী, উল্লাসে করর জয়ধ্বনি, যদিও তুমি সন্তান করনি ধারণ! কারণ স্বামী সোহাগিনীর চেয়ে পরিত্যক্তা হবে সেই স্ত্রী যে অধিক সন্তানের জননী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ শাস্ত্রে লেখা আছে: “হে বন্ধ্যা নারী, তোমরা যারা সন্তানের জন্ম দাও নি, তোমরা আনন্দ কর, উল্লসিত হও! তোমরা যারা কখনই প্রসব যন্ত্রণা ভোগ কর নি; তোমরা উল্লাস কর, কারণ স্বামীর সঙ্গে বসবাসকারী স্ত্রীর চাইতে নিঃসঙ্গ স্ত্রীর অনেক বেশী সন্তান হবে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ লেখা আছে, “তুমি বন্ধা স্ত্রী, যে প্রসব করতে অক্ষম, আনন্দ কর, যার প্রসব-যন্ত্রণার অভিজ্ঞতা নেই, সে আনন্দধ্বনি করও উল্লাসে পরিপূর্ণ হোক, কারণ সধবার সন্তান অপেক্ষা বরং অনাথার সন্তান বেশি।”