Galatians 4:29 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু স্বাভাবিক নিয়ম অনুসারে জাত ব্যক্তি যেমন সেকালে পাক-রূহের শক্তিতে জাত ব্যক্তিকে নির্যাতন করতো, তেমনি এখনও হচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময়, স্বাভাবিক উপায়ে জাত পুত্র, ঈশ্বরের আত্মার পরাক্রমে জাত পুত্রকে নির্যাতন করত। তেমনই এখনও হচ্ছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু মাংস অনুসারে জাত ব্যক্তি যেমন তৎকালে আত্মানুসারে জাতকে তাড়না করিত, তেমনি এখনও হইতেছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
[This verse may not be a part of this translation]
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু মাংস অনুসারে জন্মানো ব্যক্তি যেমন সেইসময় আত্মিক ভাবে যিনি জন্ম নিয়েছিলেন তাঁকে অত্যাচার করত, তেমনি এখনও হচ্ছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু মাংস অনুসারে জাত ব্যক্তি যেমন তৎকালে আত্মানুসারে জাতকে তাড়না করিত, তেমনি এখনও হইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সেই সময় যার স্বাভাবিক ভাবে জন্ম হয়েছিল সে অত্যাচার করত তার উপর যার পবিত্র আত্মার শক্তিতে জন্ম হয়েছিল। আর এখনও তা-ই হচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু সেই সময় যার স্বাভাবিক ভাবে জন্ম হয়েছিল সে জুলুম করত তার উপর যার পাক-রূহের শক্তিতে জন্ম হয়েছিল। আর এখনও তা-ই হচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদিন যেমন জৈবিক নিয়মে জাত সন্তান আধ্যাত্মিক সন্তানকে নিগ্রহ করত, আজও তাই করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ঠিক এখনকার মতোই তখনও যে পুত্র স্বাভাবিকভাবে জন্মেছিল, সে অন্য পুত্রকে অর্থাৎ পবিত্র আত্মার শক্তিতে যার জন্ম হয়েছিল তাকে নির্যাতন করত৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু দেহ অনুসারে জন্মানো ব্যক্তি যেমন সেই দিন আত্মিক ভাবে যিনি আত্মায় জন্ম নিয়েছিলেন তাঁকে অত্যাচার করত, তেমনি এখনও হচ্ছে।