Galatians 4:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এই কারণে তোমরা সন্তান, আল্লাহ্ তাঁর পুত্রের রূহ্কে নিজের কাছ থেকে আমাদের অন্তরে প্রেরণ করলেন, আর ইনি “আব্বা, পিতা” বলে ডাকেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু আমরা পুত্র, তাই ঈশ্বর তাঁর পুত্রের আত্মাকে আমাদের হৃদয়ে পাঠালেন, যে আত্মা “ আব্বা, পিতা” বলে ডেকে ওঠেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমরা পুত্র, এই কারণ ঈশ্বর আপন পুত্রের আত্মাকে আপনার নিকট হইতে আমাদের হৃদয়ে প্রেরণ করিলেন; ইনি “আব্বা, পিতা” বলিয়া ডাকেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা সকলেই ঈশ্বরের সন্তান, সেইজন্যই তাঁর পুত্রের আত্মাকে তিনি তোমাদের অন্তরে পাঠিয়েছেন৷ সেই আত্মা ডেকে ওঠে, ‘পিতা, পিতা’ বলে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তোমরা পুত্র, এই জন্য ঈশ্বর তাঁর পুত্রের আত্মাকে আমাদের হৃদয়ে পাঠালেন, যিনি “আব্বা, পিতা” বলে ডাকেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমরা পুত্র, এই কারণ ঈশ্বর আপন পুত্রের আত্মাকে আপনার নিকট হইতে আমাদের হৃদয়ে প্রেরণ করিলেন; ইনি “আব্বা, পিতা” বলিয়া ডাকেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা সন্তান বলেই ঈশ্বর তাঁর পুত্রের আত্মাকে তোমাদের অন্তরে থাকবার জন্য পাঠিয়ে দিয়েছেন। সেই আত্মা ঈশ্বরকে আব্বা, অর্থাৎ পিতা বলে ডাকেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা সন্তান বলেই আল্লাহ্ তাঁর পুত্রের রূহ্কে তোমাদের দিলে থাকবার জন্য পাঠিয়ে দিয়েছেন। সেই রূহ্ আল্লাহ্কে আব্বা, অর্থাৎ পিতা বলে ডাকেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা তাঁর সন্তান বলে ঈশ্বর আপন পুত্রের আত্মাকে আমাদের অন্তরে প্রেরণ করেছেন, তাঁরই জন্য আমরা ঈশ্বরকে ‘আব্বা, পিতা’ বলে ডাকি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা সকলেই ঈশ্বরের সন্তান, সেইজন্যই তাঁর পুত্রের আত্মাকে তিনি তোমাদের অন্তরে পাঠিয়েছেন৷ সেই আত্মা ডেকে ওঠে, “আব্বা, পিতা” বলে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমরা পুত্র, এই জন্য ঈশ্বর তাঁর পুত্রের আত্মাকে আমাদের হৃদয়ে পাঠালেন, যিনি “আব্বা, পিতা” বলে ডাকেন।