Galatians 4:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তুমি আর গোলাম নও বরং সন্তান; আর যখন সন্তান তখন আল্লাহ্‌ কর্তৃক উত্তরাধিকারীও হয়েছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই তোমরা আর ক্রীতদাস নও, কিন্তু পুত্র; আর যেহেতু তোমরা পুত্র, ঈশ্বর তোমাদের উত্তরাধিকারীও করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তুমি আর দাস নও, বরং পুত্র; আর যখন পুত্র, তখন ঈশ্বরকর্ত্তৃক দায়াধিকারীও হইয়াছ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই তোমরা আগের মতো আর দাস নও কিন্তু ঈশ্বরের পুত্র; আর য়েহেতু তোমরা পুত্র তাই ঈশ্বর তাঁর প্রতিশ্রুত বিষয়গুলি তোমাদের দেবেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাই তুমি আর দাস না, কিন্তু পুত্র, আর যখন পুত্র, তখন ঈশ্বরের মাধ্যমে উত্তরাধিকারীও হয়েছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তুমি আর দাস নও, বরং পুত্র; আর যখন পুত্র, তখন ঈশ্বরকর্তৃক উত্তরাধিকারীও হইয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফলে তোমরা আর দাস নও বরং সন্তান। যদি তোমরা সন্তানই হয়ে থাক তবে ঈশ্বর যা দেবেন বলে প্রতিজ্ঞা করেছেন তোমরা তার অধিকারী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফলে তোমরা আর গোলাম নও বরং সন্তান। যদি তোমরা সন্তানই হয়ে থাক তবে আল্লাহ্‌ যা দেবেন বলে ওয়াদা করেছেন তোমরা তার অধিকারী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই তুমি আর ক্রীতদাস নও, তুমি তাঁর সন্তান, সেইজন্যই ঈশ্বর তোমাকে উত্তরাধিকারী মনোনীত করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই তোমরা আগের মতো আর দাস নও কিন্তু ঈশ্বরের পুত্র৷ আর যেহেতু তোমরা পুত্র তাই ঈশ্বর তাঁর প্রতিশ্রুত বিষয়গুলি তোমাদের দেবেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই তুমি আর দাস না, কিন্তু পুত্র, আর যখন পুত্র, তখন ঈশ্বরের মাধ্যমে উত্তরাধিকারীও হয়েছ।