Galatians 5:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
স্বাধীনতার উদ্দেশ্যেই মসীহ্ আমাদের স্বাধীন করেছেন; অতএব তোমরা স্থির থাক এবং গোলামীর জোয়ালিতে আর আবদ্ধ হয়ো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
স্বাধীনতা ভোগ করার জন্যই খ্রীষ্ট আমাদের স্বাধীন করেছেন। অতএব, তোমরা অবিচল থাকো এবং দাসত্বের জোয়ালে নিজেদের পুনরায় বন্দি কোরো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
স্বাধীনতার নিমিত্তই খ্রীষ্ট আমাদিগকে স্বাধীন করিয়াছেন; অতএব তোমরা স্থির থাক, এবং দাসত্বযোঁয়ালিতে আর বদ্ধ হইও না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
খ্রীষ্ট আমাদের স্বাধীন করেছেন, য়েন আমরা স্বাধীনভাবে থাকতে পারি; তাই শক্ত হয়ে দাঁড়াও, দাসত্বে ফিরে য়েও না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
স্বাধীনতার জন্যই খ্রীষ্ট আমাদেরকে স্বাধীন করেছেন, তাই তোমরা স্থির থাক এবং দাসত্ব যোঁয়ালিতে আর বন্দী হয়ো না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
স্বাধীনতার নিমিত্তই খ্রীষ্ট আমাদিগকে স্বাধীন করিয়াছেন; অতএব তোমরা স্থির থাক, এবং দাসত্ব-জোঁয়ালিতে আর বদ্ধ হইও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খ্রীষ্ট আমাদের স্বাধীন করেছেন যেন আমরা স্বাধীন থাকতে পারি। সেইজন্য তোমরা স্থির থাক, যেন কেউ আবার তোমাদের দাস বানাতে না পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মসীহ্ আমাদের স্বাধীন করেছেন যেন আমরা স্বাধীন থাকতে পারি। সেইজন্য তোমরা স্থির থাক, যেন কেউ আবার তোমাদের গোলাম বানাতে না পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্বাধীন থাকার জন্যই খ্রীষ্ট আমাদের মুক্ত করেছেন, কাজেই অটল থাক, আবার দাসত্বের জোয়ালে আবদ্ধ হয়ো না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খ্রীষ্ট আমাদের স্বাধীন করেছেন, যেন আমরা স্বাধীনভাবে থাকতে পারি; তাই শক্ত হয়ে দাঁড়াও, দাসত্বে ফিরে যেও না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
স্বাধীনতার জন্যই খ্রীষ্ট আমাদেরকে স্বাধীন করেছেন, তাই তোমরা স্থির থাক এবং দাসত্ব যোঁয়ালীতে আর বন্দী হয়ো না।