Galatians 5:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে ভাইয়েরা, আমি যদি এখনও খৎনা তবলিগ করি তবে আর নির্যাতন ভোগ করছি কেন? তা হলে তো ক্রুশের বাধা দূর হয়ে গেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাইবোনেরা, আমি যদি এখনও সুন্নতের বিষয় প্রচার করে থাকি, তাহলে কেন এখনও আমি নির্যাতিত হচ্ছি? তাহলে তো ক্রুশের কথা প্রচারের বাধা দূর হয়ে যেত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ভ্রাতৃগণ, আমি যদি এখনও ত্বক্‌ছেদ প্রচার করি, তবে আর তাড়না ভোগ করি কেন? তাহা হইলে সুতরাং ক্রুশের বিঘ্ন লুপ্ত হইয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমার ভাই ও বোনেরা, যদি আমি এখনও সুন্নতের প্রযোজন সম্বন্ধে শিক্ষা নিই, তবে আমি এখনও এতো নির্য়াতন ভোগ করছি কেন? এবং আমি সুন্নতের প্রযোজন সম্বন্ধে যদি এখনও বলি তাহলে ক্রুশের কথা বলতে কোন সমস্যাই হত না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ভাইয়েরা, আমি যদি এখনও ত্বকছেদ প্রচার করি, তবে আর কষ্ট সহ্য করি কেন? তা হলে সুতরাং ক্রুশের বাধা লুপ্ত হয়েছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ভ্রাতৃগণ, আমি যদি এখনও ত্বক্‌ছেদ প্রচার করি, তবে আর তাড়না ভোগ করি কেন? তাহা হইলে ক্রুশের বিঘ্ন লুপ্ত হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভাইয়েরা, যদি আমি এখনও প্রচার করি যে, লোকদের সুন্নত করানো উচিত তবে কেন আমাকে এখনও অত্যাচার করা হচ্ছে? ক্রুশের উপর খ্রীষ্টের মৃত্যুর বাধা তো তাহলে দূর হয়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভাইয়েরা, যদি আমি এখনও তবলিগ করি যে, লোকদের খৎনা করানো উচিত তবে কেন আমাকে এখনও জুলুম করা হচ্ছে? ক্রুশের উপর মসীহের মৃত্যুর বাধা তো তাহলে দূর হয়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু বন্ধুগণ, আমি যদি সুন্নত সংস্কারকে সমর্থন করি, তাহলে এখনও নিগৃহীত হচ্ছি কেন? তাহলে তো ক্রুশের কথা প্রচারের বাধা দূর হয়ে যেত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার ভাই ও বোনেরা, যদি আমি এখনও সুন্নতের প্রয়োজন সম্বন্ধে শিক্ষা নিই, তবে আমি এখনও এতো নির্যাতন ভোগ করছি কেন? এবং আমি সুন্নতের প্রয়োজন সম্বন্ধে যদি এখনও বলি তাহলে ক্রুশের কথা বলতে কোন সমস্যাই হত না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভাইয়েরা, আমি যদি এখনও ত্বকছেদ প্রচার করি, তবে আর কষ্ট সহ্য করি কেন? তাহলে সুতরাং খ্রীষ্টের ক্রুশের বাধা লুপ্ত হয়েছে।