Galatians 5:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তোমরা যদি পরস্পর ঝগড়াঝাটি ও হিংসা-হিংসি কর, তবে দেখো, তোমরা যেন একে অন্যকে ধ্বংস করে না ফেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি তোমরা পরস্পরকে দংশন ও গ্রাস করো, সতর্ক হও, অন্যথায় তোমরা পরস্পরের দ্বারা ধ্বংস হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তোমরা যদি পরস্পর দংশাদংশি ও গেলাগেলি কর, তবে দেখিও, যেন পরস্পরের দ্বারা কবলিত না হও।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু তোমরা যদি নিজেদের মধ্যে কামড়া-কামড়ি, ছেঁড়াছেড়ি কর, তবে সাবধান! য়েন তোমরা একে অপরের দ্বারা ধ্বংস না হও৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু তোমরা যদি একজন অন্যজনের সঙ্গে কামড়া-কামড়ি ও গ্রাস কর, তবে দেখো, যেন একজন অন্যজনের মাধ্যমে ধ্বংস না হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তোমরা যদি পরস্পর দংশন ও গ্রাস কর, তবে দেখিও, যেন পরসপরের দ্বারা ধ্বংসপ্রাপ্ত না হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যদি তোমরা একে অন্যের সংগে ঝগড়াঝাঁটি ও হিংসাহিংসি কর তবে সাবধান! এই রকম করলে তোমরা তো একে অন্যকে ধ্বংস করে ফেলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যদি তোমরা একে অন্যের সংগে ঝগড়াঝাঁটি ও হিংসাহিংসি কর তবে সাবধান! এই রকম করলে তোমরা তো একে অন্যকে ধ্বংস করে ফেলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তোমরা যদি নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হও তবে সকলেই ধ্বংস হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তোমরা যদি নিজেদের মধ্যে কামড়া-কামড়ি, ছেঁড়াছেড়ি কর, তবে সাবধান! যেন তোমরা একে অপরের দ্বারা ধ্বংস না হও৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তোমরা যদি একজন অন্য জনের সঙ্গে কামড়া-কামড়ি ও গ্রাস কর, তবে দেখো, যেন একজন অন্য জনের মাধ্যমে ধ্বংস না হও।