Galatians 5:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাই আমি বলি যে, তোমরা পাক-রূহের বশে চল। তা করলে তোমরা গুনাহ্‌-স্বভাবের অভিলাষ পূর্ণ করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই আমি বলি, তোমরা পবিত্র আত্মার বশে জীবনযাপন করো, তাহলে তোমরা শারীরিক লালসার অভিলাষ চরিতার্থ করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমি বলি, তোমরা আত্মার বশে চল, তাহা হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই আমি বলি য়ে, তোমরা সেই আত্মার পরিচালনায় চল, তাহলে তোমরা আর তোমাদের পাপ প্রকৃতির ইচ্ছা পূর্ণ করবে না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু আমি বলি, তোমরা আত্মার বশে চল, তা হলে শারীরিক অভিলাষ পূর্ণ করবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমি বলি, তোমরা আত্মার বশে চল, তাহা হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যা বলছি তা এই-তোমরা পবিত্র আত্মার অধীনে চলাফেরা কর। তা করলে তোমরা পাপ-স্বভাবের ইচ্ছা পূর্ণ করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যা বলছি তা এই- তোমরা পাক-রূহের অধীনে চলাফেরা কর। তা করলে তোমরা গুনাহ্‌-স্বভাবের ইচ্ছা পূর্ণ করবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই আমি বলি, পবিত্র আত্মার বাধ্য হয়ে চল তাহলে আর মানব প্রকৃতির চাহিদা মিটাতে হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমি বলি যে, তোমরা সেই আত্মার পরিচালনায় চল, তাহলে তোমরা আর তোমাদের পাপ প্রকৃতির ইচ্ছা পূর্ণ করবে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমি বলি, তোমরা আত্মার বশে চল, তাহলে মাংসিক অভিলাষ পূর্ণ করবে না।