Galatians 5:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা গুনাহ্-স্বভাব পাক-রূহের বিরুদ্ধে এবং পাক-রূহ্ গুনাহ্-স্বভাবের বিরুদ্ধে যুদ্ধ করে; কারণ এই দু’টি একটি অন্যটির বিরুদ্ধে বলে তোমরা যা করতে চাও তা কর না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ শারীরিক লালসা পবিত্র আত্মার অভিলাষের বিপরীত এবং পবিত্র আত্মা শারীরিক লালসার অভিলাষের বিপরীত। সেগুলি পরস্পরের বিরুদ্ধে সংঘর্ষ করে, যেন তোমরা যা চাও, তা করতে না পারো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা মাংস আত্মার বিরুদ্ধে, এবং আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে; কারণ এই দুইয়ের একটী অন্যটীর বিপরীত, তাই তোমরা যাহা ইচ্ছা কর, তাহা সাধন কর না। কিন্তু যদি আত্মা দ্বারা চালিত হও,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ আমাদের পাপ প্রকৃতি যা চায়, তা আত্মার বিরুদ্ধে এবং আত্মা যা চায় তা পাপ প্রকৃতির ইচ্ছার বিরুদ্ধে৷ এরা পরস্পরের বিরোধী, ফলে তোমরা যা চাও তা করতে পার না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ দেহ আত্মার বিরুদ্ধে এবং আত্মা দেহের বিরুদ্ধে অভিলাষ করে, কারণ এই দুইটি বিষয় একটি অন্যটির বিপরীত, তাই তোমরা যা ইচ্ছা কর, তা করতে পার না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা মাংস আত্মার বিরুদ্ধে, এবং আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে; কারণ এই দুইয়ের একটি অন্যটির বিপরীত, তাই তোমরা যাহা ইচ্ছা কর, তাহা সাধন কর না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পাপ-স্বভাব যা চায় তা পবিত্র আত্মার বিরুদ্ধে এবং পবিত্র আত্মা যা চান তা পাপ-স্বভাবের বিরুদ্ধে। পাপ-স্বভাব ও পবিত্র আত্মা একে অন্যের বিরুদ্ধে বলে তোমরা যা করতে চাও তা কর না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গুনাহ্-স্বভাব যা চায় তা পাক-রূহের বিরুদ্ধে এবং পাক-রূহ্ যা চান তা গুনাহ্-স্বভাবের বিরুদ্ধে। গুনাহ্-স্বভাব ও পাক-রূহ্ একে অন্যের বিরুদ্ধে বলে তোমরা যা করতে চাও তা কর না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ দেহের কামনা আত্মার অভিলাষের বিরোধী। আত্মা আর জৈব প্রকৃতি পরস্পরবিরোধী বলে এদের আকর্ষণ বিপরীতমুখী। ফলে তোমরা যা করতে চাও তা করতে পার না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ আমাদের পাপ প্রকৃতি যা চায়, তা আত্মার বিরুদ্ধে এবং আত্মা যা চায় তা পাপ প্রকৃতির ইচ্ছার বিরুদ্ধে৷ এরা পরস্পরের বিরোধী, ফলে তোমরা যা চাও তা করতে পার না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ দেহ আত্মার বিরুদ্ধে এবং আত্মা দেহের বিরুদ্ধে অভিলাষ করে, কারণ এই দুইটি বিষয় একটি অন্যটির বিপরীত, তাই তোমরা যা ইচ্ছা কর, তা করতে পার না।