Galatians 5:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, আমি পৌল তোমাদেরকে বলছি, যদি তোমাদের খৎনা করানো হয় তবে মসীহের কাছ থেকে তোমাদের কোনই উপকার হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার কথা লক্ষ্য করো। আমি পৌল তোমাদের বলছি যে, তোমরা যদি নিজেদের সুন্নত করো, তাহলে তোমাদের কাছে খ্রীষ্টের কোনো মূল্যই থাকবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, আমি পৌল তোমাদিগকে কহিতেছি, যদি তোমরা ত্বক্ছেদ প্রাপ্ত হও, তবে খ্রীষ্ট হইতে তোমাদের কিছুই লাভ হইবে না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
শোন! আমি পৌল বলছি৷ যদি তোমরা সুন্নতের মাধ্যমে আবার বিধি-ব্যবস্থায় ফিরে যাও, তবে তোমরা খ্রীষ্টেতে লাভবান হবে না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
দেখ, আমি পৌল তোমাদেরকে বলছি, যদি তোমরা ত্বকচ্ছেদ করে থাক, তবে খ্রীষ্টর কাছ থেকে তোমাদের কিছুই লাভ হবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, আমি পৌল তোমাদিগকে কহিতেছি, যদি তোমরা ত্বক্ছেদ পপ্রাপ্ত হও, তবে খ্রীষ্ট হইতে তোমাদের কিছুই লাভ হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি পৌল তোমাদের বলছি, শোন-যদি তোমাদের সুন্নত করানোই হয় তবে তোমাদের কাছে খ্রীষ্টের কোন মূল্য নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি পৌল তোমাদের বলছি, শোন্ত যদি তোমাদের খৎনা করানোই হয় তবে তোমাদের কাছে মসীহের কোন মূল্য নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখ, আমি পৌল তোমাদের বলছি, তোমরা যদি সুন্নত সংস্কার মেনে নাও তাহলে খ্রীষ্ট তোমাদের কোন কাজে আসবেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শোন! আমি পৌল বলছি৷ যদি তোমরা সুন্নতের মাধ্যমে আবার বিধি-ব্যবস্থায় ফিরে যাও, তবে তোমরা খ্রীষ্টেতে লাভবান হবে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শোন, আমি পৌল তোমাদেরকে বলছি, যদি তোমরা ত্বকচ্ছেদ করে থাক, তবে খ্রীষ্টর কাছ থেকে তোমাদের কিছুই লাভ হবে না।