Galatians 5:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি পুনরায় সকলের কাছে এই সাক্ষ্য দিচ্ছি যে, যাকে খৎনা করানো হয়, সে সমস্ত শরীয়ত পালন করতে বাধ্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা নিজেদের সুন্নত করতে চায়, তাদের প্রত্যেকের কাছে আমি আবার ঘোষণা করছি যে, সে সমস্ত বিধান পালন করতে বাধ্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে কোন মনুষ্য ত্বক্ছেদ প্রাপ্ত হয়, তাহাকে আমি পুনরায় এই সাক্ষ্য দিতেছি যে, সে ঋণশোধের ন্যায় সমস্ত ব্যবস্থা পালন করিতে বাধ্য।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আবার আমি প্রত্যেক মানুষকে সতর্ক করে দিচ্ছি৷ তোমরা যদি সুন্নত করাতে চাও, তবে বিধি-ব্যবস্থার সবটাই তোমাদের পালন করতে হবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যে কোন ব্যক্তি ত্বকচ্ছেদ করে থাকে, তাকে আমি আবার এই সাক্ষ্য দিচ্ছি যে, সে ঋণশোধের মতো সমস্ত ব্যবস্থা পালন করতে বাধ্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে কোন মনুষ্য ত্বক্ছেদ প্রাপ্ত হয়, তাহাকে আমি পুনরায় এই সাক্ষ্য দিতেছি যে, সে ঋণশোধের ন্যায় সমস্ত ব্যবস্থা পালন করিতে বাধ্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি সকলের কাছে আবার এই সাক্ষ্য দিচ্ছি, যাকে সুন্নত করানো হয় সে সমস্ত আইন-কানুন পালন করতে বাধ্য।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি সকলের কাছে আবার এই সাক্ষ্য দিচ্ছি, যাকে খৎনা করানো হয় সে সমস্ত শরীয়ত পালন করতে বাধ্য।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রত্যেক সুন্নতপ্রাপ্ত লোককে আমি আবার বিশেষভাবে বলছি যে সমগ্র বিধিব্যবস্থা সে পালন করতে বাধ্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আবার আমি প্রত্যেক মানুষকে সতর্ক করে দিচ্ছি৷ তোমরা যদি সুন্নত করাতে চাও, তবে বিধি-ব্যবস্থার সবটাই তোমাদের পালন করতে হবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে কোন ব্যক্তি ত্বকচ্ছেদ করে থাকে, তাকে আমি আবার এই সাক্ষ্য দিচ্ছি যে, সে ঋণশোধের মতো সমস্ত ব্যবস্থা পালন করতে বাধ্য।