Galatians 6:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভাইয়েরা, যদি কেউ কোন অপরাধে ধরা পড়ে তবে তোমরা যারা রূহানিক, তোমরা তেমন ব্যক্তিকে মৃদুতার রূহে সুস্থ কর। তোমরা নিজের বিষয়ে সতর্ক থেকো যেন তোমরাও পরীক্ষাতে না পড়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাইবোনেরা, কেউ যদি কোনো পাপকাজে ধরা পড়ে, তাহলে তোমরা যারা আত্মিক, তোমরা কোমল মনোভাব নিয়ে তাকে আগের অবস্থায় ফিরিয়ে আনো। কিন্তু নিজেদের সম্পর্কে সতর্ক থেকো, নইলে তোমরাও প্রলোভিত হতে পারো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভ্রাতৃগণ, যদি কেহ কোন অপরাধে ধরাও পড়ে, তবে আত্মিক যে তোমরা, তোমরা সেই প্রকার ব্যক্তিকে মৃদুতার আত্মায় সুস্থ কর, আপনাকে দেখ, পাছে তুমিও পরীক্ষাতে পড়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমার ভাই ও বোনেরা, তোমাদের মধ্যে কেউ যদি হঠাত্ পাপে পড়ে তবে তোমরা যাঁরা আত্মিক ভাবাপন্ন তারা অবশ্যই তাকে ঠিক পথে আনতে সাহায্য করবে৷ একাজ অত্যন্ত নম্রভাবে করতে হবে; কিন্তু তোমরা নিজেরাও সাবধানে থেকো, পাছে তোমরাও পরীক্ষায় পড়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ভাইয়েরা, যদি কেউ কোন অপরাধে ধরাও পড়ে, তবে আত্মিক যে তোমরা, তোমরা সেই রকম ব্যক্তিকে নম্রতার আত্মায় সুস্থ কর, নিজেকে দেখ, পাছে তুমিও পরীক্ষাতে না পড়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভ্রাতৃগণ, যদি কেহ কোন অপরাধে ধরাও পড়ে, তবে আত্মিক যে তোমরা, তোমরা সেই প্রকার ব্যক্তিকে মৃদুতার আত্মায় সুস্থ কর, আপনাকে দেখ, পাছে তুমিও পরীক্ষাতে পড়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভাইয়েরা, তোমাদের মধ্যে কেউ যদি হঠাৎ কোন পাপে পড়ে যায়, তবে তোমরা যারা পবিত্র আত্মার অধীনে চলাফেরা করছ তোমরা তাকে তুলে এনো। তবে খুব নরম মনোভাব নিয়ে তোমরা এই কাজ কোরো এবং নিজের বিষয় সতর্ক থেকো, যাতে তোমরাও পাপে না পড়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভাইয়েরা, তোমাদের মধ্যে কেউ যদি হঠাৎ কোন গুনাহে পড়ে যায়, তবে তোমরা যারা পাক-রূহের অধীনে চলাফেরা করছ তোমরা তাকে তুলে এনো। তবে খুব নরম মনোভাব নিয়ে তোমরা এই কাজ কোরো এবং নিজের বিষয় সতর্ক থেকো, যাতে তোমরাও গুনাহে না পড়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বন্ধুগণ, কারো অপরাধ যদি ধরা পড়ে, তোমরা যারা আধ্যাত্মিকভাবাপন্ন, তাকে সহৃদয়ভাবে সংশোধন কর। প্রত্যেকে নিজের দিকে দৃষ্টি রাখ, তোমরাও প্রলুব্ধ হতে পার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার ভাই ও বোনেরা, তোমাদের মধ্যে কেউ যদি হঠাৎ পাপে পড়ে তবে তোমরা যাঁরা আত্মিক ভাবাপন্ন তারা অবশ্যই তাকে ঠিক পথে আনতে সাহায্য করবে৷ একাজ অত্যন্ত নম্রভাবে করতে হবে; কিন্তু তোমরা নিজেরাও সাবধানে থেকো, পাছে তোমরাও পরীক্ষায় পড়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভাইয়েরা, যদি কেউ কোন অপরাধে ধরাও পড়ে, তবে আত্মিক যে তোমরা, তোমরা সেই রকম ব্যক্তিকে নম্রতার আত্মায় সুস্থ কর, নিজেকে দেখ, পাছে তুমিও পরীক্ষাতে না পড়।