Galatians 6:10 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য এসো, আমরা যেমন সুযোগ পাই, তেমনি সকলের মঙ্গল সাধন করি, বিশেষভাবে যারা ঈমানদার পরিবারের লোকজন তাদের মঙ্গল করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই, আমরা যখন সুযোগ পেয়েছি, এসো, আমরা সব মানুষের প্রতি সৎকর্ম করি, বিশেষত তাদের প্রতি যারা বিশ্বাসীদের পরিজন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এজন্য আইস, আমরা যেমন সুযোগ পাই, তেমনি সকলের প্রতি, বিশেষতঃ যাহারা বিশ্বাস-বাটীর পরিজন, তাহাদের প্রতি সৎকর্ম্ম করি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সুয়োগ পেলে আমাদের সব লোকের প্রতি ভাল কাজ করা উচিত, বিশেষ করে বিশ্বাসীর গৃহের পরিজনদের প্রতি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এইজন্য এস, আমরা যেমন সুযোগ পাই, তেমনি সবার প্রতি, বিশেষ করে যারা বিশ্বাস বাড়ির পরিজন, তাদের প্রতি ভালকাজ করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য আইস, আমরা যেমন সুযোগ পাই, তেমনি সকলের প্রতি, বিশেষতঃ যাহারা বিশ্বাস-বাটীর পরিজন, তাহাদের প্রতি সৎকর্ম করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সুযোগ পেলেই আমরা যেন সকলের, বিশেষভাবে ঈশ্বরের পরিবারের লোকদের উপকার করি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সুযোগ পেলেই আমরা যেন সকলের, বিশেষভাবে আল্লাহ্র পরিবারের লোকদের উপকার করি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুযোগ যতক্ষণ আছে, এস, সকলেরই মঙ্গল সাধন করি, বিশেষ করে তাদের, যারা একই বিশ্বাসের সূত্রে আমাদের আপনজন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুযোগ পেলে আমাদের সব লোকের প্রতি ভাল কাজ করা উচিত, বিশেষ করে বিশ্বাসীর গৃহের পরিজনদের প্রতি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য এস, আমরা যেমন সুযোগ পাই, তেমনি সবার প্রতি, বিশেষ করে যারা বিশ্বাসী বাড়ির পরিজন, তাদের প্রতি ভাল কাজ করি।