Galatians 6:12 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেসব লোক বাহ্যিকভাবে সুন্দর দেখাতে চায়, তারাই খৎনা করাবার জন্য তোমাদের বাধ্য করছে। তারা এ রকম করছে যেন মসীহের ক্রুশের কারণে তাদের প্রতি নির্যাতন না ঘটে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা ব্যহ্যিকরূপে এক সুন্দর ভাবমূর্তি গড়তে চায়, তারা তোমাদের সুন্নত পালনে বাধ্য করতে চেষ্টা করছে। কেবলমাত্র যে কারণের জন্য তারা এ কাজ করতে চাইছে, তা খ্রীষ্টের ক্রুশের কারণে নির্যাতিত হওয়া থেকে অব্যাহতি পাওয়ার জন্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে সকল লোক মাংসে সুরূপ দেখাইতে ইচ্ছা করে, তাহারাই তোমাদিগকে ত্বক্‌ছেদ প্রাপ্ত হইতে বাধ্য করিতেছে; ইহার অভিপ্রায় এই মাত্র, যেন খ্রীষ্টের ক্রুশ প্রযুক্ত তাহাদের প্রতি তাড়না না ঘটে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাঁরা তোমাদের সুন্নত করার চেষ্টায় আছে, তাদের উদ্দেশ্য অন্যদের কাছে নাম কেনার৷ তারা এটা করে যাতে খ্রীষ্টের ক্রুশের জন্য তারা অত্যাচারিত না হয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যে সকল লোক দেহে সুন্দর দেখাতে ইচ্ছা করে, তারাই তোমাদেরকে ত্বকছেদ হতে বাধ্য করছে, এর উদ্দেশ্যে এই যেন খ্রীষ্টের ক্রুশের দ্বারা নির্যাতনের হাত থেকে রক্ষা পায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে সকল লোক মাংসে সুরূপ দেখাইতে ইচ্ছা করে, তাহারাই তোমাদিগকে ত্বক্‌ছেদ প্রাপ্ত হইতে বাধ্য করিতেছে; ইহার অভিপ্রায় এই মাত্র, যেন খ্রীষ্টের ক্রুশ প্রযুক্ত তাহাদের প্রতি তাড়না না ঘটে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা বাইরে নিজেদের ভাল দেখাতে চায় তারাই সুন্নত করাবার জন্য তোমাদের বাধ্য করতে চেষ্টা করছে। খ্রীষ্টের ক্রুশের জন্য যেন তাদের উপর অত্যাচার না আসে সেইজন্যই তারা এই রকম করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা বাইরে নিজেদের ভাল দেখাতে চায় তারাই খৎনা করাবার জন্য তোমাদের বাধ্য করতে চেষ্টা করছে। মসীহের ক্রুশের জন্য যেন তাদের উপর জুলুম না আসে সেইজন্যই তারা এই রকম করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারাই তোমাদের সু্ন্নত করাতে চায় তারা বাহ্যিকভাবে লোকের স্বীকৃতি চায়। খ্রীষ্টের ক্রুশের জন্য যেন তাদের উপর নিগ্রহ না ঘটে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা তোমাদের সুন্নত করার চেষ্টায় আছে তাদের উদ্দেশ্য অন্যদের কাছে নাম কেনার৷ তারা এটা করে যাতে খ্রীষ্টের ক্রুশের জন্য তারা অত্যাচারিত না হয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে সকল লোক দেহে সুন্দর দেখাতে ইচ্ছা করে, তারাই তোমাদেরকে ত্বকছেদ হতে বাধ্য করছে, এর উদ্দেশ্য এই যেন খ্রীষ্টের ক্রুশের দ্বারা নির্যাতনের হাত থেকে রক্ষা পায়।