Galatians 6:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা যাদের খৎনা করানো হয় তারা নিজেরাও শরীয়ত পালন করে না; বরং তারা তোমাদের খৎনা করাতে চায়, যেন তোমরা তাদের দলে এসেছ বলে তারা গর্ব করতে পারে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা সুন্নতপ্রাপ্ত তারাও বিধান পালন করে না, তবুও তারা চায় তোমরা সুন্নত-সংস্কার পালন করো, যেন তারা তোমাদের শরীরের বিষয়ে গর্ব করতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা যাহারা ত্বক্‌ছেদ প্রাপ্ত হয়, তাহারা আপনারাও ব্যবস্থা পালন করে না; বরং তাহাদের ইচ্ছা এই যে, তোমরা ত্বক্‌ছেদ প্রাপ্ত হও, যেন তাহারা তোমাদের মাংসে শ্লাঘা করিতে পারে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাঁরা সুন্নত করেছে তারা নিজেরাও বিধি-ব্যবস্থা ঠিক মতো পালন করে না অথচ তারাই তোমাদের সুন্নত করাতে চাইছে; উদ্দেশ্য, তোমাদের সুন্নত করানোর মাধ্যমে বশ করতে পারলে এই কাজ নিয়ে তারা গর্ব করার সুয়োগ পাবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ যারা ত্বকছেদ করে থাকে, তারা নিজেরাও ব্যবস্থা পালন করে না, বরং তাদের ইচ্ছা এই যে, তোমরা ত্বকছেদ কর, যেন তারা তোমাদের দেহে অহঙ্কার করতে পারে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা যাহারা ত্বক্‌ছেদ প্রাপ্ত হয়, তাহারা নিজেরাও ব্যবস্থা পালন করে না; বরং তাহাদের ইচ্ছা এই যে, তোমরা ত্বক্‌ছেদ প্রাপ্ত হও, যেন তাহারা তোমাদের মাংসে শ্লাঘা করিতে পারে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাদের সুন্নত করানো হয়েছে তারাও তো আইন-কানুন পালন করে না। তবুও তারা তোমাদের সুন্নত করাতে চায় যেন এই বলে গর্ব করতে পারে যে, তোমরাও তাদের দলে এসেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাদের খৎনা করানো হয়েছে তারাও তো শরীয়ত পালন করে না। তবুও তারা তোমাদের খৎনা করাতে চায় যেন এই বলে গর্ব করতে পারে যে, তোমরাও তাদের দলে এসেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের সুন্নত হয়েছে বটে কিন্তু তারা বিধান মেনে চলে না। কিন্তু তারা চায় যেন তোমাদের সু্ন্নত হয় যাতে তারা তোমাদের বাহ্যিক সংস্কার পালন সম্পর্কে গর্ব করতে পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা সুন্নত করেছে তারা নিজেরাও বিধি-ব্যবস্থা ঠিক মতো পালন করে না অথচ তারাই তোমাদের সুন্নত করাতে চাইছে; উদ্দেশ্য, তোমাদের সুন্নত করানোর মাধ্যমে বশ করতে পারলে এই কাজ নিয়ে তারা গর্ব করার সুযোগ পাবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যারা ত্বকছেদ করে থাকে, তারা নিজেরাও ব্যবস্থা পালন করে না, বরং তাদের ইচ্ছা এই যে, তোমরা ত্বকছেদ কর, যেন তারা তোমাদের দেহে অহঙ্কার করতে পারে।