Galatians 6:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ খৎনা কিছুই নয়, অখৎনাও নয়, কিন্তু নতুন সৃষ্টিই আসল বিষয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সুন্নত বা অত্বকছেদ, উভয়ই মূল্যহীন, নতুন সৃষ্টিই হল মূলকথা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ ত্বক্ছেদ কিছুই নয়, অত্বক্ছেদও নয়, কিন্তু নূতন সৃষ্টিই সার।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারো সুন্নত করা হল কি হল না সেটা বড় বিষয় নয় কিন্তু এটা জরুরী য়ে এক নতুন সৃষ্টি হোক৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ ত্বকছেদ কিছুই না, অত্বকছেদও না, কিন্তু নতুন সৃষ্টিই প্রধান বিষয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ ত্বক্ছেদ কিছুই নয়, অত্বক্ছেদও নয়, কিন্তু নূতন সৃষ্টিই সার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সুন্নত করানো বা না করানোর কোন দামই নেই, খ্রীষ্টের মধ্য দিয়ে নতুন সৃষ্টি হয়ে ওঠাই হল বড় কথা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
খৎনা করানো বা না করানোর কোন দামই নেই, মসীহের মধ্য দিয়ে নতুন সৃষ্টি হয়ে ওঠাই হল বড় কথা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ এখন সু্ন্নত বা বেসুন্নতে কিছু এসে যায় না, নতুন মানুষ হয়ে ওঠাই সার কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারো সুন্নত করা হল কি হল না সেটা বড় বিষয় নয় কিন্তু এটা জরুরী যে এক নতুন সৃষ্টি হোক্৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ত্বকছেদ কিছুই না, অত্বকছেদও না, কিন্তু নতুন সৃষ্টিই প্রধান বিষয়।