Galatians 6:16 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যেসব লোক এই নিয়ম অনুসারে চলবে তাদের উপরে শান্তি ও করুণা বর্ষিত হোক, আল্লাহ্র ইসরাইলের উপরে বর্ষিত হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই নীতি যারা অনুসরণ করে তাদের উপর, এমনকি ঈশ্বরের ইস্রায়েলের উপর শান্তি ও করুণা বিরাজ করুক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে সকল লোক এই সূত্রানুসারে চলিবে, তাহাদের উপরে “শান্তি” ও দয়া বর্ত্তুক, ঈশ্বরের “ইস্রায়েলের উপরে বর্ত্তুক”।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বরের লোকেরা যাঁরাই এই নিয়ম মানে তাদের ওপর শান্তি ও দয়া বর্ষিত হোক্৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যে সমস্ত লোক এই সূত্র অনুযায়ী চলবে, তাদের উপরে শান্তি ও দয়া অবস্থান করুক, ঈশ্বরের “ইস্রায়েলের উপরেও অবস্থান করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে সকল লোক এই সূত্রানুসারে চলিবে, তাহাদের উপরে “শান্তি” ও দয়া বর্তুক, ঈশ্বরের “ইস্রায়েলের উপরে বর্তুক”।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা এই নিয়মে চলে তাদের, অর্থাৎ ঈশ্বরের আসল ইস্রায়েলীয়দের তিনি শান্তি ও করুণা দান করুন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা এই নিয়মে চলে তাদের, অর্থাৎ আল্লাহ্র আসল ইসরাইলীয়দের তিনি শান্তি ও মমতা দান করুন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই বিধি যারা মেনে চলে, তাদের উপরে এবং ঈশ্বরের মনোনীত সকলের উপরে বিরাজ করুক শান্তি ও করুণা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরের লোকেরা যারাই এই নিয়ম মানে তাদের ওপর শান্তি ও দয়া বর্ষিত হোক্্৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে সমস্ত লোক এই সূত্র অনুযায়ী চলবে, তাদের উপরে শান্তি ও দয়া অবস্থান করুক, ঈশ্বরের ইস্রায়েলের উপরেও অবস্থান করুক।