Galatians 6:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা ভ্রান্ত হয়ো না, আল্লাহ্কে পরিহাস করা যায় না; কেননা মানুষ যা কিছু বুনবে তা-ই কাটবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা বিভ্রান্ত হোয়ো না, ঈশ্বরকে উপহাস করা যায় না। কোনো মানুষ যা বোনে, তাই কাটে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না; কেননা মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা নিজেদের বোকা বানিও না৷ ঈশ্বরকে ঠকানো যায় না৷ য়েমন বুনবে, তেমন কাটবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা ভ্রান্ত হয়ো না, ঈশ্বরকে ঠাট্টা করা যায় না, কারণ মানুষ যা কিছু বোনে তাই কাটবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না; কেননা মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা ভুল কোরো না, ঈশ্বরের সংগে তামাশা চলে না; কারণ যে যা বুনবে সে তা-ই কাটবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা ভুল কোরো না, আল্লাহ্র সংগে তামাশা চলে না; কারণ যে যা বুনবে সে তা-ই কাটবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভুল করো না, ঈশ্বরকে প্রতারণা করা যায় না। মানুষ যেমন বীজ বোনে, তেমনি ফসল তোলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা নিজেদের বোকা বানিও না৷ ঈশ্বরকে ঠকানো যায় না৷ যেমন বুনবে, তেমন কাটবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা ভ্রান্ত হয়ো না, ঈশ্বরকে ঠাট্টা করা যায় না, কারণ মানুষ যা কিছু বোনে তাই কাটবে।