Galatians 6:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি কেউ নিজের গুনাহ্‌-স্বভাবের উদ্দেশে বুনে, সে গুনাহ্‌-স্বভাব থেকে বিনাশরূপ ফসল পাবে; কিন্তু পাক-রূহের উদ্দেশে যে বুনে, সে পাক-রূহ্‌ থেকে অনন্ত জীবনরূপ ফসল পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে তার শারীরিক লালসা নিবৃত্তির উদ্দেশে বীজ বোনে, সেই শরীর থেকেই সে বিনাশরূপ শস্য সংগ্রহ করবে। যে পবিত্র আত্মাকে প্রীত করার জন্য বীজ বোনে, তা থেকেই অনন্ত জীবনের ফসল আসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফলতঃ আপন মাংসের উদ্দেশে যে বুনে, সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে; কিন্তু আত্মার উদ্দেশে যে বুনে, সে আত্মা হইতে অনন্ত জীবনরূপ শস্য পাইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়ে নিজ পাপ প্রকৃতির বীজ রোপন করে সে তার থেকে সংগ্রহ করবে৷ কিন্তু য়ে পবিত্র আত্মার বীজ বুনবে সে পবিত্র আত্মার কাছ থেকে অনন্ত জীবন পাবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাই নিজের দেহের উদ্দেশ্যে যে বোনে, সে দেহ থেকে ক্ষয়শীল শস্য পাবে, কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বোনে, সে আত্মা থেকে অনন্ত জীবনস্বরূপ শস্য পাবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফলতঃ আপন মাংসের উদ্দেশে যে বুনে, সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে; কিন্তু আত্মার উদ্দেশে যে বুনে, সে আত্মা হইতে অনন্ত-জীবনরূপ শস্য পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পাপ-স্বভাবকে খুশী করবার বীজ বুনলে তা থেকে ধ্বংসের ফসল আসবে। কিন্তু পবিত্র আত্মাকে খুশী করবার বীজ বুনলে তা থেকে অনন্ত জীবনের ফসল আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গুনাহ্‌-স্বভাবকে খুশী করবার বীজ বুনলে তা থেকে ধ্বংসের ফসল আসবে। কিন্তু পাক-রূহ্‌কে খুশী করবার বীজ বুনলে তা থেকে অনন্ত জীবনের ফসল আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে দেহরূপ ক্ষেত্রে কামনার বীজ বোনে, সে তা থেকে বিনাশের ফসল তুলবে। কিন্তু যে অধ্যাত্ম ক্ষেত্রে আত্মিক বীজ বোনে, সে পবিত্র আত্মা প্রদত্ত শাশ্বত জীবনের ফসল তুলবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে নিজ পাপ প্রকৃতির বীজ রোপন করে সে তার থেকে সংগ্রহ করবে৷ কিন্তু যে পবিত্র আত্মার বীজ বুনবে সে পবিত্র আত্মার কাছ থেকে অনন্ত জীবন পাবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই নিজের দেহের উদ্দেশ্যে যে বোনে, সে দেহ থেকে ক্ষয়শীল শস্য পাবে, কিন্তু পবিত্র আত্মার উদ্দেশ্যে যে বোনে, সে আত্মা থেকে অনন্ত জীবনস্বরূপ শস্য পাবে।