Galatians 6:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এসো, আমরা সৎকর্ম করতে নিরুৎসাহ না হই; কেননা নিরুৎসাহিত না হয়ে তা করতে থাকলে যথাসময়ে ফসল পাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এসো, সৎকর্ম করতে করতে আমরা যেন ক্লান্তিবোধ না করি, কারণ হাল ছেড়ে না দিলে আমরা যথাসময়ে ফসল তুলব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আইস, আমরা সৎকর্ম্ম করিতে করিতে নিরুৎসাহ না হই; কেননা ক্লান্ত না হইলে যথাসময়ে শস্য পাইব।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
[This verse may not be a part of this translation]
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর এস, আমরা সৎকাজ করতে করতে নিরুৎসাহ না হই, কারণ ক্লান্ত না হলে সঠিক সময়ে শস্য পাব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আইস, আমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহ না হই; কেননা ক্লান্ত না হইলে যথাসময়ে শস্য পাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা যেন সৎকাজ করতে করতে ভেংগে না পড়ি, কারণ তা ছেড়ে না দিয়ে করতে থাকলে আমরা ঠিক সময়ে তার ফসল পাব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা যেন সৎকাজ করতে করতে ভেংগে না পড়ি, কারণ তা ছেড়ে না দিয়ে করতে থাকলে আমরা ঠিক সময়ে তার ফসল পাব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভাল কাজে আমাদের যেন ক্লান্তি না আসে, কারণ নিরূৎসাহ হয়ে না পড়লে আমরা যথাসমে ফসল তুলব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভাল কাজ করতে করতে আমরা যেন ক্লান্ত না হয়ে পড়ি, কারণ নিরুপিত সময়ে আমরা ফসল রূপে অনন্ত জীবন পাব৷ হাল ছাড়লে চলবে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এস, আমরা সৎ কাজ করতে করতে নিরুৎসাহ না হই, কারণ ক্লান্ত না হলে সঠিক দিনের শস্য পাব।