Genesis 1:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আল্লাহ্ তাদের দোয়া করে বললেন, তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও, সমুদ্রের পানি পরিপূর্ণ কর এবং দুনিয়াতে পাখিদেরও বৃদ্ধি হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, “ফলবান হও ও সংখ্যায় বৃদ্ধি পেয়ে সমুদ্রের জল ভরিয়ে তোলো, এবং পৃথিবীর বুকে পাখিরাও সংখ্যায় বৃদ্ধি পাক।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঈশ্বর সে সকলকে আশীর্ব্বাদ করিয়া কহিলেন, তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও, সমুদ্রের জল পরিপূর্ণ কর, এবং পৃথিবীতে পক্ষিগণের বাহুল্য হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঈশ্বর সেই সকলকে আশীর্বাদ করিয়া কহিলেন, তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও, সমুদ্রের জল পরিপূর্ণ কর, এবং পৃথিবীতে পক্ষিগণের বাহুল্য হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর তাদের এই বলে আশীর্বাদ করলেন, “বংশবৃদ্ধির ক্ষমতায় পূর্ণ হয়ে তোমরা নিজেদের সংখ্যা বাড়িয়ে তোলো, আর তা দিয়ে সমুদ্রের জল পূর্ণ কর। পৃথিবীর উপরে পাখীরাও নিজের নিজের সংখ্যা বাড়িয়ে তুলুক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ তাদের এই বলে দোয়া করলেন, “বংশবৃদ্ধির ক্ষমতায় পূর্ণ হয়ে তোমরা নিজেদের সংখ্যা বাড়িয়ে তোলো, আর তা দিয়ে সমুদ্রের পানি পূর্ণ কর। দুনিয়ার উপরে পাখীরাও নিজের নিজের সংখ্যা বাড়িয়ে তুলুক।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর দেখলেন, সবই চমৎকার । তিনি তাদের আশীর্বাদ করে বললেন, তোমরা বংশ বিস্তার কর ও সংখ্যায় বৃদ্ধিলাভ করে সমুদ্রের জলরাশি পূর্ণ কর এবং পৃথিবীতে পক্ষীকুলের সংখ্যাবৃদ্ধি হোক । রাত্রি ও দিনের অবসান হল ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর এই সমস্ত প্রাণীদের আশীর্বাদ করলেন| ঈশ্বর সামুদ্রিক প্রাণীদের সংখ্যাবৃদ্ধি করে সমুদ্র ভরিয়ে তুলতে বললেন| ঈশ্বর পৃথিবীতে পাখীদের সংখ্যাবৃদ্ধি করতে বললেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ঈশ্বর সে সকলকে আশীর্বাদ করে বললেন, “তোমরা ফলবান ও বহুবংশ হও, সমুদ্রের জল পরিপূর্ণ কর এবং পৃথিবীতে পাখিদের বৃদ্ধি হোক।”