Genesis 1:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্ বললেন, আলো হোক; তাতে আলো হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর ঈশ্বর বললেন, “আলো হোক,” এবং আলো হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ঈশ্বর কহিলেন, দীপ্তি হউক; তাহাতে দীপ্তি হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ঈশ্বর কহিলেন, দীপ্তি হউক; তাহাতে দীপ্তি হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর বললেন, “আলো হোক।” আর তাতে আলো হল। তিনি দেখলেন তা চমৎকার হয়েছে। তিনি অন্ধকার থেকে আলোকে আলাদা করে আলোর নাম দিলেন দিন আর অন্ধকারের নাম দিলেন রাত। এইভাবে সন্ধ্যাও গেল সকালও গেল, আর সেটাই ছিল প্রথম দিন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ বললেন, “আলো হোক।” আর তাতে আলো হল। তিনি দেখলেন তা চমৎকার হয়েছে। তিনি অন্ধকার থেকে আলোকে আলাদা করে আলোর নাম দিলেন দিন আর অন্ধকারের নাম দিলেন রাত। এইভাবে সন্ধ্যাও গেল সকালও গেল, আর সেটাই ছিল প্রথম দিন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর বললেন, দীপ্তি হোক! দীপ্তির হল আবির্ভাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর ঈশ্বর বললেন, “আলো ফুটুক!” তখনই আলো ফুটতে শুরু করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ঈশ্বর বললেন, আলো হোক; তাতে আলো হল।