Genesis 1:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যাবতীয় ভূচর পশু ও আসমানের যাবতীয় পাখি ও ভূমিতে যাবতীয় গমনশীল কীট, এসব প্রাণীর খাবারের জন্য সবুজ সমস্ত ওষধি গাছ দিলাম। তাতে সেরকম হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর পৃথিবীর সব পশুর ও আকাশের সব পাখির এবং সব সরীসৃপ প্রাণীর কাছে—যে সবকিছুর মধ্যে জীবন আছে—খাদ্যদ্রব্যরূপে আমি প্রত্যেকটি সবুজ চারাগাছ দিলাম।” আর তা সেইমতোই হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ভূচর যাবতীয় পশু ও আকাশের যাবতীয় পক্ষী ও ভূমিতে গমনশীল যাবতীয় কীট, এই সকল প্রাণীর আহারার্থ হরিৎ ওষধি সকল দিলাম। তাহাতে সেইরূপ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাবতীয় ভূচর পশু ও আকাশের যাবতীয় পক্ষী ও ভূমিতে গমনশীল যাবতীয় কীট, এই সকল প্রাণীর আহারার্থে হরিৎ ওষধি সকল দিলাম। তাহাতে সেইরূপ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পৃথিবীর উপরের প্রত্যেকটি পশু, আকাশের প্রত্যেকটি পাখী এবং বুকে-হাঁটা প্রত্যেকটি প্রাণী, এক কথায় সমস্ত জীবন্ত প্রাণীর খাবারের জন্য আমি সমস্ত শস্য ও শাক-সব্‌জী দিলাম।” আর তা-ই হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুনিয়ার উপরের প্রত্যেকটি পশু, আসমানের প্রত্যেকটি পাখী এবং বুকে-হাঁটা প্রত্যেকটি প্রাণী, এক কথায় সমস্ত প্রাণীর খাবারের জন্য আমি সমস্ত শস্য ও শাক-সবজী দিলাম।” আর তা-ই হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সবই হবে তোমাদের খাদ্য । সকল ভূচর পশু, আকাশের সমস্ত পাখি ও পৃথিবীতে সকল বিচরণশীল সরীসৃপ এবং সমস্ত প্রাণীর খাদ্যের জন্য হরিৎ উদ্ভিদসমূহ দিলাম । ঠিক তেমনই ঘটল । ঈশ্বর তাঁর সমস্ত সৃষ্ট বস্তুর উপর দৃষ্টিপাত করলেন, দেখলেন, সকলই উত্তম । রাত্রি ও দিনের অবসান হল । সমাপ্ত হল ষষ্ঠ দিবস ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং জানোয়ারদের সমস্ত সবুজ গাছপালা দিচ্ছি| তাদের খাদ্য হবে সবুজ গাছপালা| পৃথিবীর সমস্ত জন্তু জানোয়ার, আকাশের সমস্ত পাখি এবং মাটির উপরে বুকে হাঁটে যেসব কীট সবাই ঐ খাদ্য খাবে|” এবং এই সব কিছুই সম্পন্ন হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ভূমিতে চরাচর যাবতীয় পশু ও আকাশের যাবতীয় পাখি ও ভূমিতে বুকে হেঁটে চলা যাবতীয় কীট, এই সব প্রাণীর আহারের জন্য সবুজ গাছপালা সকল দিলাম। তাতে সেরকম হল।