Genesis 1:7 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্ এভাবে একটা শূন্যস্থান সৃষ্টি করে শূন্যস্থানের উপরের পানি থেকে শূন্যস্থানের নিচের পানি বিভক্ত করলেন; তাতে সেরকম হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব ঈশ্বর উন্মুক্ত এলাকা তৈরি করলেন এবং সেই এলাকার উপরের ও নিচের জলকে আলাদা করে দিলেন। আর তা সেইমতোই হল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বর এইরূপে বিতান করিয়া বিতানের ঊর্ধ্বস্থিত জল হইতে বিতানের অধঃস্থিত জল পৃথক করিলেন; তাহাতে সেইরূপ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে ঈশ্বর জলের মধ্যে একটা ফাঁকা জায়গার সৃষ্টি করলেন এবং নীচের জল ও উপরের জল আলাদা করলেন। তাতে উপরের জল ও নীচের জল আলাদা হয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে আল্লাহ্ পানির মধ্যে একটা ফাঁকা জায়গার সৃষ্টি করলেন এবং নীচের পানি ও উপরের পানি আলাদা করলেন। তাতে উপরের পানি ও নীচের পানি আলাদা হয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর এইভাবে নভোমণ্ডল সৃষ্টি করে তার ঊর্ধ্বস্থিত জলরাশি থেকে নিম্নস্থ জলরাশিকে পৃথক করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই ঈশ্বর আকাশমণ্ডলের সৃষ্টি করে জলকে পৃথক করলেন| এক ভাগ জল আকাশমণ্ডলের উপরে আর অন্য ভাগ জল আকাশমণ্ডলের নীচে থাকল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর এই ভাবে বায়ুমণ্ডল করে আকাশের উপরের জল থেকে নীচের জল পৃথক করলেন; তাতে সেরকম হল।