Genesis 10:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নূহের পুত্র সাম, হাম ও ইয়াফসের বংশ-বৃত্তান্ত এই। বন্যার পরে তাঁদের সন্তান-সন্ততি জন্মগ্রহণ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই হল নোহের ছেলে শেম, হাম ও যেফতের বিবরণ, যারা স্বয়ং বন্যার পর সন্তান লাভ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নোহের পুত্র শেম, হাম ও যেফতের বংশবৃত্তান্ত এই। জলপ্লাবনের পরে তাঁহাদের সন্তান সন্ততি জন্মিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নোহের পুত্র শেম, হাম ও যেফতের বংশবৃত্তান্ত এই। জলপ্লাবনের পরে তাঁহাদের সন্তানসন্ততি জন্মিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই হল নোহের ছেলে শেম, হাম আর যেফতের বংশের কথা। বন্যার পরে তাঁদেরও ছেলে হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই হল নূহের ছেলে সাম, হাম আর ইয়াফসের বংশের কথা। বন্যার পরে তাঁদেরও ছেলে হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নোহের পুত্র শেম, হাম ও যাফত-এর বংশ বৃত্তান্ত নিম্নরূপ। প্লাবনের পরে তাদের সন্তানেরা জন্মগ্রহণ করেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শেম, হাম ও যেফৎ এই তিনজন ছিল নোহর পুত্র| বন্যার পরে এই তিনজনের আরও বহু সন্তান সন্ততির জন্ম হল| শেম, হাম ও যেফতের উত্তরপুরুষরা:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নোহের ছেলে শেম, হাম ও যেফতের বংশ বৃত্তান্ত এই। বন্যার পরে তাঁদের ছেলেমেয়ে জন্মাল।