Genesis 10:12 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
রহোবোৎ-পুরী, কেলহ এবং নিনেভে ও কেলহের মধ্যস্থিত রেষণ নগর নির্মাণ করলেন; সেটা মহানগর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ও সেই রেষণ নগরটি গড়ে তুললেন যা নীনবী ও কেলহের মাঝখানে অবস্থিত; সেটিই সেই মহানগর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং নীনবী ও কেলহের মধ্যস্থিত রেষণ পত্তন করিলেন; উহা মহানগর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রহোবোৎ-পুরী, কেলহ এবং নীনবী ও কেলহের মধ্যস্থিত রেষণ নগর পত্তন করিলেন; উহা মহানগর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কালাহ্ এবং নীনবী ও কালাহ্-এর মধ্যবর্তী রেশেন মহানগরীর পত্তন করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রেষণ (নীনবী এবং কেলহের মধ্যবর্তী ভুভাগে রেষণ মহানগরের পত্তন হয়|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রহবোৎপুরী, কেলহ এবং নীনবী ও কেলহের মাঝখানে রেষন পত্তন করলেন; ওটা মহানগর।