Genesis 10:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে সাম এবরের সকল সন্তানের আদিপুরুষ আর ইয়াফসের জ্যেষ্ঠ ভাই, তাঁরও সন্তান সন্ততি ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই শেমেরও কয়েকটি ছেলে জন্মাল, যাঁর দাদা ছিলেন যেফৎ; শেম হলেন এবরের সব সন্তানের পূর্বপুরুষ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে শেম এবরের সকল সন্তানের আদিপুরুষ, আর যেফতের জ্যেষ্ঠ ভ্রাতা, তাঁহারও সন্তান সন্ততি ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে শেম এবরের সকল সন্তানের আদিপুরুষ আর যেফতের জ্যেষ্ঠ ভ্রাতা, তাঁহারও সন্তানসন্ততি ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেফতের বড় ভাই শেমেরও ছেলেমেয়ে হয়েছিল। শেম ছিলেন এবর ও তাঁর সন্তানদের পূর্বপুরুষ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াফসের বড় ভাই সামেরও ছেলেমেয়ে হয়েছিল। সাম ছিলেন আবের ও তাঁর সন্তানদের পূর্বপুরুষ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবের-এর সন্তানদের আদিপুরুষ, যাফত-এর জ্যেষ্ঠভ্রাতা শেম-এরও সন্তান-সন্ততি ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেফতের বড় ভাই ছিল শেম| শেমের একজন উত্তরপুরুষ হল এবর এবং এবর সমস্ত হিব্রু জনগোষ্ঠীর জনক রূপে পরিচিত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে শেম এবারের সব লোকদের পূর্বপুরুষ, আর যেফতের বড় ভাই, তাঁরও ছেলেমেয়ে ছিল।