Genesis 10:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবরের দুই পুত্র; এক জনের নাম পেলগ (ভাগ), কেননা সেই সময় দুনিয়া বিভক্ত হল; তাঁর ভাইয়ের নাম ইয়াকতান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবরের দুটি ছেলের জন্ম হল: একজনের নাম দেওয়া হল পেলগ, কারণ তাঁর সময়কালেই পৃথিবী বিভিন্ন ভাষাবাদী জাতির আধারে বিভক্ত হল; তাঁর ভাইয়ের নাম দেওয়া হল যক্তন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবরের দুই পুত্র; একের নাম পেলগ [বিভাগ], কেননা তৎকালে পৃথিবী বিভক্ত হইল; তাঁহার ভ্রাতার নাম যক্তন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবরের দুই পুত্র; একজনের নাম পেলগ (ভাগ), কেননা তৎকালে পৃথিবী বিভক্ত হইল; তাঁহার ভ্রাতার নাম যক্তন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এবরের দু’টি ছেলে হয়েছিল। তাদের একজনের নাম ছিল পেলগ। তার সময়ে পৃথিবী ভাগ হয়েছিল বলেই তার এই নাম দেওয়া হয়েছিল। পেলগের ভাইয়ের নাম ছিল যক্তন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আবেরের দু’টি ছেলে হয়েছিল। তাদের একজনের নাম ছিল ফালেজ। তার সময়ে দুনিয়া ভাগ হয়েছিল বলেই তার এই নাম দেওয়া হয়েছিল। ফালেজের ভাইয়ের নাম ছিল ইয়াকতান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবেরের দুই পুত্র, একজনের নাম পেলেগ (বিভাগ) কারণ তার আমলেই পৃথিবী বিভক্ত হয়েছিল। তার ভাইয়ের নাম যোক্তান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবরের দুই পুত্র| এক পুত্রের নাম পেলগ| তার আমলে পৃথিবী বিভক্ত হয় বলে তার ঐ নাম হয়| অন্য পুত্রের নাম যক্তন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবারের দুই ছেলে; একের নাম পেলগ [বিভাগ], কারণ সেই দিনের পৃথিবী ভাগ হল। তাঁর ভাইয়ের নাম যক্তন।