Genesis 10:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নমরূদ কূশের পুত্র; তিনি দুনিয়াতে সর্বপ্রথম শক্তিশালী যোদ্ধা হয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কূশ সেই নিম্রোদের বাবা, যিনি পৃথিবীতে এক বলশালী যোদ্ধা হয়ে উঠলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নিম্রোদ কূশের পুত্র; তিনি পৃথিবীতে পরাক্রমী হইতে লাগিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নিম্রোদ কূশের পুত্র; তিনি পৃথিবীতে পরাক্রমী হইতে লাগিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কূশের একটি ছেলে হয়েছিল যাঁর নাম ছিল নিম্রোদ। এই নিম্রোদ পৃথিবীতে একজন ক্ষমতাশালী পুরুষ হয়ে উঠেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কূশের একটি ছেলে হয়েছিল যাঁর নাম ছিল নমরূদ। এই নমরূদ দুনিয়াতে একজন ক্ষমতাশালী পুরুষ হয়ে উঠেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রয়মার সন্তান - শেবা ও দদান। কুশের পুত্র নিমরোদ, তিনিই পৃথিবীর প্রথম পরাক্রান্ত পুরুষ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নিম্রোদ নামেও কুশের এক পুত্র ছিল| কালক্রমে নিম্রোদ দারুন শক্তিমান পুরুষে পরিণত হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নিম্রদ কূশের ছেলে; তিনি পৃথিবীতে শক্তিশালী হতে লাগলেন।