Genesis 11:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সামের বংশ-বৃত্তান্ত এই। সাম এক শত বছর বয়সে, বন্যার দুই বছর পরে, আর-ফাখশাদের জন্ম দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই হল শেমের বংশবৃত্তান্ত। বন্যার দুই বছর পর, শেমের বয়স যখন একশো বছর, তখন তিনি অর্ফক্ষদের বাবা হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শেমের বংশ-বৃত্তান্ত এই। শেম এক শত বৎসর বয়সে, জলপ্লাবনের দুই বৎসর পরে, অর্ফক্ষদের জন্ম দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শেমের বংশ-বৃত্তান্ত এই। শেম একশত বৎসর বয়সে, জলপ্লাবনের দুই বৎসর পরে, অর্ফক্ষদের জন্ম দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই হল শেমের বংশের কথা। বন্যার দু’বছর পরে যখন শেমের বয়স একশো বছর তখন তাঁর ছেলে অর্ফক্ষদের জন্ম হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই হল সামের বংশের কথা। বন্যার দু’বছর পরে যখন সামের বয়স একশো বছর তখন তাঁর ছেলে আরফাখশাদের জন্ম হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শেম-এর বংশ বৃত্তান্ত নিম্নরূপঃ শেম-এর একশো বছর বয়সে, প্লাবনের দুই বছর পরে আরফাকষাদের জন্ম হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এটা হল শেমের পরিবারের কাহিনী| প্লাবনের দু বছর পরে, যখন শেমের বয়স 100 বছর তখন তার অর্ফক্ষদ নামে পুত্রটির জন্ম হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শেমের বংশ-বৃত্তান্ত এই। শেম একশো বছর বয়সে, বন্যার দুই বছর পরে, অর্ফকষদের জন্ম দিলেন।