Genesis 11:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইব্রাম ও নাহোর উভয়েই বিয়ে করলেন; ইব্রামের স্ত্রীর নাম সারী ও নাহোরের স্ত্রীর নাম মিল্কা। এই স্ত্রী হারণের কন্যা;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অব্রাম ও নাহোর, দুজনেই বিয়ে করলেন। অব্রামের স্ত্রীর নাম সারী, এবং নাহোরের স্ত্রীর নাম মিল্কা; মিল্কা সেই হারণের মেয়ে, যিনি মিল্কা ও যিষ্কা, দুজনেরই বাবা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অব্রাম ও নাহোর উভয়েই বিবাহ করিলেন; অব্রামের স্ত্রীর নাম সারী, ও নাহোরের স্ত্রীর নাম মিল্কা। এই স্ত্রী হারণের কন্যা; হারণ মিল্কার ও যিষ্কার পিতা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অব্রাম ও নাহোর উভয়েই বিবাহ করিলেন; অব্রামের স্ত্রীর নাম সারী ও নাহোরের স্ত্রীর নাম মিল্কা। এই স্ত্রী হারণের কন্যা;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অব্রাম আর নাহোর দু’জনেই বিয়ে করেছিলেন। অব্রামের স্ত্রীর নাম ছিল সারী আর নাহোরের স্ত্রীর নাম ছিল মিল্কা। মিল্কা আর যিষ্কা ছিল হারণের মেয়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইব্রাম আর নাহুর দু’জনেই বিয়ে করেছিলেন। ইব্রামের স্ত্রীর নাম ছিল সারী আর নাহুরের স্ত্রীর নাম ছিল মিল্কা। মিল্কা আর যিষ্কা ছিল হারণের মেয়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অব্রাম ও নাহোর উভয়েই বিবাহিত ছিলেন। অব্রামের স্ত্রীর নাম সারী ও নাহোরের স্ত্রীর নাম ছিল মিলকা। এই স্ত্রী ছিলেন হারোণের কন্যা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্রাম ও নাহোর দুজনেই বিবাহ করেন| অব্রামের স্ত্রীর নাম সারী আর নাহোরের স্ত্রীর নাম মিল্কা| মিল্কা ছিল হারণের কন্যা| হারণ ছিলেন মিল্কা ও য়িষ্কার জনক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অব্রাম ও নাহর উভয়েই বিয়ে করলেন; অব্রাহামের স্ত্রীর নাম সারী ও নাহোরের স্ত্রীর নাম মিলকা। এই স্ত্রী হারণের মেয়ে; হারণ মিলকার ও যিস্কার বাবা।