Genesis 11:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পরস্পর বললো, এসো, আমরা ইট প্রস্তুত করে আগুনে পুড়িয়ে নিই; তাতে ইট তাদের পাথর ও মেটে তেল তাদের চুন হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা পরস্পরকে বলল, “এসো, আমরা ইট তৈরি করি ও সেগুলি পুরোদস্তুর আগুনে পুড়িয়ে শক্ত করে নিই।” তারা পাথরের পরিবর্তে ইট, ও চুনসুরকির পরিবর্তে আলকাতরা ব্যবহার করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পরস্পর কহিল, আইস, আমরা ইষ্টক নির্ম্মাণ করিয়া অগ্নিতে দগ্ধ করি; তাহাতে ইষ্টক তাহাদের প্রস্তর ও মেটিয়া তৈল চূণ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পরস্পর কহিল, আইস, আমরা ইষ্টক নির্মাণ করিয়া অগ্নিতে দগ্ধ করি; তাহাতে ইষ্টক তাহাদের প্রস্তর ও মেটিয়া তৈল তাহাদের চুন হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা একে অন্যকে বলল, “চল, আমরা ইট তৈরী করে আগুনে পুড়িয়ে নিই।” এই বলে তারা পাথরের বদলে ইট এবং চুন-সুরকির বদলে আল্কাত্রা ব্যবহার করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা একে অন্যকে বলল, “চল, আমরা ইট তৈরী করে আগুনে পুড়িয়ে নিই।” এই বলে তারা পাথরের বদলে ইট এবং চুন-সুরকির বদলে আল্কাত্রা ব্যবহার করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে তারা নিজেদের মধ্যে আলোচনা করে বলল, এস আমরা ইঁট তৈরী করে ভাল করে পোড়াই। এইভাবে তারা পাথরের বদলে ইঁট ও চূণ-সুরকির বদলে আলকাতরা সংগ্রহ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা বলল, “আমরা মাটি দিয়ে ইঁট তৈরী করব, তারপর আরও শক্ত করার জন্যে ইঁটগুলো পোড়াব|” তখন মানুষ পাথরের বদলে ইঁট দিয়ে বাড়ী তৈরী করল| আর গাঁথনি শক্ত করার জন্যে সিমেন্টের বদলে আলকাতরা ব্যবহার করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর একে অপরকে বলল, “এস, আমরা ইট তৈরী করে আগুনে পোড়াই,” তাতে তাদের পাথরের পরিবর্তে ইট ও চূনের পরিবর্তে আলকাতরা ছিল।