Genesis 12:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ ইব্রামকে বললেন, তুমি তোমার দেশ, আত্মীয়-স্ব্বজন ও পিতার বাড়ি-ঘর পরিত্যাগ করে আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু অব্রামকে বললেন, “তোমার দেশ, তোমার আত্মীয়স্বজন ও তোমার পৈত্রিক পরিবার ছেড়ে সেই দেশে চলে যাও, যা আমি তোমাকে দেখাতে চলেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু অব্রামকে কহিলেন, তুমি আপন দেশ, জ্ঞাতিকুটুম্ব ও পৈতৃক বাটী পরিত্যাগ করিয়া, আমি যে দেশ তোমাকে দেখাই, সেই দেশে চল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু অব্রামকে কহিলেন, তুমি আপন দেশ, জ্ঞাতিকুটুম্ব ও পৈতৃক বাটী পরিত্যাগ করিয়া, আমি যে দেশ তোমাকে দেখাই, সেই দেশে চল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে সদাপ্রভু অব্রামকে বললেন, “তুমি তোমার নিজের দেশ, তোমার আত্মীয়-স্বজন এবং তোমার বাবার বাড়ী-ঘর ছেড়ে আমি তোমাকে যে দেশ দেখাব সেই দেশে যাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে মাবুদ ইব্রামকে বললেন, “তুমি তোমার নিজের দেশ, তোমার আত্মীয়-স্বজন এবং তোমার পিতার বাড়ী-ঘর ছেড়ে আমি তোমাকে যে দেশ দেখাব সেই দেশে যাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর অব্রামকে বললেন, তুমি নিজের দেশ, আত্মীয় স্বজন ও পৈতৃক নিবাস পরিত্যাগ করে আমি যে দেশ তোমাকে দেখাব সেই দেশে চল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু অব্রামকে বললেন, “তুমি এই দেশ, নিজের জাতিকুটুম্ব এবং পিতার পরিবার ত্যাগ করে, আমি যে দেশের পথ দেখাব সেই দেশে চল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু অব্রামকে বললেন, “তুমি নিজের দেশ, আত্মীয় ও বাবার বাড়ি ছেড়ে দিয়ে, আমি যে দে শ তোমাকে দেখাই, সেই দেশে চল।