Genesis 12:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেশে দুর্ভিক্ষ হলে পর ইব্রাম মিসরে প্রবাস করতে যাত্রা করলেন; কেননা (কেনান) দেশে ভীষণ দুর্ভিক্ষ হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এদিকে সেই দেশে এক দুর্ভিক্ষ হল, এবং অব্রাম মিশরে কিছুদিন বসবাস করার জন্য সেখানে নেমে গেলেন, কারণ দুর্ভিক্ষটি বেশ দুঃসহ হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেশে দুর্ভিক্ষ হইল, তখন অব্রাম মিসরে প্রবাস করিতে যাত্রা করিলেন; কেননা [কনান] দেশে ভারী দুর্ভিক্ষ হইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেশে দুর্ভিক্ষ হইল, তখন অব্রাম মিসরে প্রবাস করিতে যাত্রা করিলেন; কেননা (কনান) দেশে ভারী দুর্ভিক্ষ হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে কনান দেশে এক দুর্ভিক্ষ দেখা দিল। সেই দুর্ভিক্ষ এত ভীষণ হয়ে উঠল যে, অব্রাম কিছুকালের জন্য মিসর দেশে বাস করতে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে কেনান দেশে এক দুর্ভিক্ষ দেখা দিল। সেই দুর্ভিক্ষ এত ভীষণ হয়ে উঠল যে, ইব্রাম কিছুকালের জন্য মিসর দেশে বাস করতে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিছু দিন পরে সেই দেশে প্রবল দুর্ভিক্ষ দেখা দিলে অব্রাম মিশর দেশে প্রবাসে চলে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন দেশটা ছিল খুব শুষ্ক| অনাবৃষ্টির জন্য কোনও শস্য উৎপাদন সম্ভব ছিল না| তাই অব্রাম বসবাসের জন্য আরও দক্ষিণে মিশরে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দেশে দূর্ভিক্ষ হল, তখন অব্রাম মিশরে বাস করতে যাত্রা করলেন; কারণ [কনান] দেশে ভারী দূর্ভিক্ষ হয়েছিল।