Genesis 12:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইব্রাম যখন মিসরে প্রবেশ করতে উদ্যত হন, তখন তাঁর স্ত্রী সারীকে বললেন, তুমি দেখতে খুব সুন্দরী;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মিশরে প্রবেশ করার ঠিক আগে তিনি তাঁর স্ত্রী সারীকে বললেন, “আমি জানি তুমি খুব সুন্দরী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অব্রাম যখন মিসরে প্রবেশ করিতে উদ্যত হন, তখন আপন স্ত্রী সারীকে কহিলেন, দেখ, আমি জানি, তুমি দেখিতে সুন্দরী;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অব্রাম যখন মিসরে প্রবেশ করিতে উদ্যত হন, তখন আপন স্ত্রী সারীকে কহিলেন, দেখ, আমি জানি, তুমি দেখিতে সুন্দরী;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিসর দেশের কাছাকাছি এসে অব্রাম তাঁর স্ত্রী সারীকে বললেন, “শোন, আমি জানি তুমি খুব সুন্দরী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিসর দেশের কাছাকাছি এসে ইব্রাম তাঁর স্ত্রী সারীকে বললেন, “শোন, আমি জানি তুমি খুব সুন্দরী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশরে প্রবেশ করার আগে অব্রাম তাঁর স্ত্রী সারীকে বললেন, নিঃসন্দেহে তুমি পরমা সুন্দরী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি খেয়াল করলেন যে তাঁর স্ত্রী সারী কত সুন্দরী| তাই মিশরে প্রবেশের ঠিক আগে সারীকে বললেন, “আমি জানি তুমি সুন্দরী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর অব্রাম যখন মিশরে প্রবেশ করতে উদ্যত হন, তখন নিজের স্ত্রী সারীকে বললেন, “দেখ, আমি জানি, তুমি দেখতে সুন্দরী;