Genesis 12:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ফেরাউনের কর্মকর্তারা তাঁকে দেখে ফেরাউনের কাছে তাঁর প্রশংসা করলেন; তাতে সারীকে ফেরাউনের প্রাসাদে নিয়ে যাওয়া হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর ফরৌণের কর্মকর্তারা সারীকে দেখে ফরৌণের কাছে তাঁর প্রশংসা করলেন, এবং সারীকে ফরৌণের রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অার ফরৌণের অধ্যক্ষগণ তাঁহাকে দেখিয়া ফরৌণের সাক্ষাতে তাঁহার প্রশংসা করিলেন; তাঁহাতে সেই স্ত্রী ফরৌণের বাটীতে নীত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ফরৌণের অধ্যক্ষগণ তাঁহাকে দেখিয়া ফরৌণের নিকটে তাঁহার প্রশংসা করিলেন; তাহাতে সেই স্ত্রী ফরৌণের বাটীতে নীত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফরৌণের, অর্থাৎ রাজার দরবারের লোকেরাও তাঁকে দেখে ফরৌণের কাছে তাঁর প্রশংসা করে অনেক কথা বলল। ফলে সারীকে রাজবাড়ীতে নিয়ে যাওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফেরাউনের, অর্থাৎ বাদশাহ্র দরবারের লোকেরাও তাঁকে দেখে ফেরাউনের কাছে তাঁর তারিফ করে অনেক কথা বলল। ফলে সারীকে রাজমহলে নিয়ে যাওয়া হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফারাও-এর অমাত্যবৃন্দ তাঁকে দেখে ফারাও-এর কাছে তাঁর প্রশংসা করলেন তখন সারীকে ফারাও-এর প্রাসাদে নিয়ে যাওয়া হল এবং
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশরের নেতারা কেউ কেউ তাঁকে দেখলেন| সারী যে কত সুন্দরী সে কথা তাঁরা স্বয়ং ফরৌণের কানে তুললেন| তাঁরা সারীকে ফরৌণের প্রাসাদে নিয়ে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ফরৌণের সামনে তাঁর প্রশংসা করলেন; তাঁতে সেই স্ত্রীকে ফরৌণের বাড়িতে নিয়ে যাওয়া হল।