Genesis 12:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁর অনুরোধে তিনি ইব্রামের সঙ্গে ভাল ব্যবহার করলেন; তাতে ইব্রাম ভেড়া, গরু, গাধা-গাধী ও উট এবং গোলাম-বাঁদী লাভ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সারীর খাতিরে তিনি অব্রামের সঙ্গে খুব ভালো ব্যবহার করলেন, এবং অব্রাম প্রচুর মেষ ও গবাদি পশু, গাধা ও গাধি, দাস-দাসী ও উট অর্জন করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহার অনুরোধে তিনি অব্রামকে আদর করিলেন; তাহাতে অব্রাম মেষ, গোরু, গর্দ্দভ এবং দাস দাসী, গর্দ্দভী ও উষ্ট্র পাইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহার অনুরোধে তিনি অব্রামকে আদর করিলেন; তাহাতে অব্রাম মেষ, গরু, গর্দভ, এবং দাস-দাসী, গর্দভী ও উষ্ট্র পাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর সারীর দরুন ফরৌণ অব্রামের সংগে ভাল ব্যবহার করতে লাগলেন। তিনি অব্রামকে অনেক ভেড়া, গরু, গাধা, গাধী, উট এবং দাস-দাসী দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর সারীর দরুন ফেরাউন ইব্রামের সংগে ভাল ব্যবহার করতে লাগলেন। তিনি ইব্রামকে অনেক ভেড়া, গরু, গাধা, গাধী, উট এবং গোলাম ও বাঁদী দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর খাতিরে ফারাও অব্রামকে আদর আপ্যায়ন করলেন। অব্রাম তাঁর কাছ থেকে পেলেন ভেড়া, বলদ, গর্দভ-গর্দভী, দাসদাসী এবং উটের পাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্রামকে সারীর ভাই মনে করে ফরৌণ অব্রামের প্রতি সদয় ব্যবহার করলেন| অব্রামকে ফরৌণ মেষ, গবাদি পশু এবং বোঝা বইবার জন্য গাধা দিলেন| সেই সঙ্গে দাসদাসী এবং উটও পেলেন অব্রাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাঁর অনুরোধে তিনি অব্রামকে আদর করলেন; তাতে অব্রাম মেষ, গরু, গাধা এবং দাস দাসী গাধী ও উট পেলেন।